চাঁদপুর পুরাণ বাজারে মেসার্স মনির ট্রেডার্সের নতুন গদীঘর উদ্বোধন

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ মে ১২, ২০২৩ | ৬:৪৬
Link Copied Successfully!

চাঁদপুর জেলার প্রধান বাণিজ্যিক এলাকা পুরানবাজার মনজিদ পট্টি এলাকায় মেসার্স মনির ট্রেডার্সের নতুন গদীঘর উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে ১১মে বৃহস্পতিবার বেলা ১১টায় নতুন গদীঘরে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। একই দিন মনির ট্রেডার্সের শুভ হালখাতা অনুষ্ঠিত হয়।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ঐতিহাসিক পুরানবাজার জামে মসজিদের খতিব মাওলানা মুফতি ইব্রাহিম খলিল।

এসময় উপস্থিত ছিলেন, মেসাস মনির ট্রেডার্সের স্বত্ত্বাধীকারী মো. মনির ঢালী, নতুন গদি ঘরের ভবন মালিক মো. খোরশেদ বেপারী, বাজারের বিশিষ্ট ব্যবসায়ী খলিল বেপারী, হাফেজ ফরিদ, লোকমান বেপারী, মোস্তফা মুন্সি, ফারুক আখন্দ, খোরশেদ আখন্দ, মানিক বেপারী, মাসুদ ভূইয়া, আলী আকবর শেখ, মেহেদী হাসান, সাংবাদিক ও লেখক আশিক বিন রহিমসহ বাজারের অন্যান্য ব্যবসায়ী, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন গদীঘরের কর্মচারীবৃন্দ।

বিজ্ঞাপন

মিলাদ ও দোয়া মাহফিলের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, মেসাস মনির ট্রেডার্সের পরিচালক মো. দুলাল মৃধা।

উল্লেখ্য : মেসার্স মনির ট্রেডার্স পুরানবাজার মসজিদ পট্টি এলাকায় বহু বছর ধরে সুনামের সাথে পেঁয়াজ, রসুন, আলুসহ বিভিন্ন কাঁচামাল পাইকারি বিক্রি করে আসছে। তাদের ভাড়ায় চালিত পুরোনো গদীঘরের মেয়াদ শেষ হওয়ায় এখন থেকে পাশ্ববর্তী মো. খোরশেদ ব্যাপারীর মালিকানাধীন গদিঘরে মেসার্স মনির ট্রেডার্সের ব্যবসা কার্যক্রম পরিচালিত হবে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা