মতলব দক্ষিণে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এসএসসি পরীক্ষা উপলক্ষে মিলাদ

Reporter
মাহফুজ মল্লিক
আপডেটঃ এপ্রিল ২৭, ২০২৩ | ৮:২৮
Link Copied Successfully!

মতলব দক্ষিণে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এসএসসি পরীক্ষা উপলক্ষে মিলা

২০২৩ সালের এসএসসি ও দাখিল পরীক্ষা উপলক্ষে মতলব দক্ষিণ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কালিকাপুর আদর্শ দাখিল মাদ্রাসাত  দাখিল পরীক্ষা ২০২৩ উপলক্ষে কালিকাপুর আদর্শ দাখিল মাদ্রাসা পরিচালনা কমিটির আয়োজনে বৃহস্পতিবার সকাল দশটায় মাদ্রাসা মিলনায়তনে আলোচনাসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।অত্র মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মোঃ বাতেন পাটওয়ারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বর্তমান ভাইস চেয়ারম্যান মোঃ মুবিন সুজন প্রধান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কমিউনিটি পুলিশিংয়ের সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন,নারায়ণপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ জমির হোসেন পাটওয়ারী,মতলব দক্ষিণ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক কাউসার আলম পান্না। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু সুফিয়ান,ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক ওসমান গনি পাটওয়ারী প্রমুখ। পরে মিলাদ মাহফিল ও মোনাজাত শেষে তাবারক বিতরণ করা হয়।

বিজ্ঞাপন

কাশিমপুর পুরণ উচ্চ বিদ্যালয়  উপজেলার কাশিমপুর পুরণ উচ্চ বিদ্যালয়ে ২০২৩ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও মিলাদ মাহফিল  বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় বিদ্যালয় অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। বিদ্যালয় কর্তৃক আয়োজিত মিলাদও দোয়া অনুষ্ঠানে অত্র বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ বিল্লাল হোসেন প্রধানের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক রফিকুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহমেদ। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপংকর চন্দ্র সরকার।

বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক মোঃ নেছার উদ্দিনসহ ম্যানেজিং কমিটির সদস্য ও অভিভাবকবৃন্দ। আলোচনা শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন অত্র বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা বেলাল হোসাইন। বদরপুর ওএস দাখিল মাদরাসা নারায়নপুর ইউনিয়নের বদরপুর ওএস দাখিল মাদ্রাসার ২০২৩ সালের দাখিল পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি রেজওয়ানুল আহমেদ বাদল পাটওয়ারীর সভাপতিত্বে বক্তব্য রাখেন মাদ্রাসার সুপারসহ শিক্ষক,অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ। ছবির ক্যাপসনঃ মতলবের কালিকাপুর আদর্শ দাখিল মাদ্রাসায় দাখিল পরীক্ষা উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠানে বক্তব্য রাখছেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মুবিন সুজন প্রধান।

E/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ