চোখের সামনে চাঁদপুর মেঘনার জলে তলিয়ে গেল হাফেজ আদিবুর, মিলছে না সন্ধান

Reporter
পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ এপ্রিল ২৬, ২০২৩ | ১১:৩৯
Link Copied Successfully!

চাঁদপুরে মেঘনা নদীতে গোসল করতে গিয়ে  মঙ্গলবার নিখোঁজ হয়েছে মাদরাসাছাত্র হাফেজ আদিবুর রহমান (১৬)। আজ বুধবার বিকেল ৩টা পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

জানা যায়,  মঙ্গলবার দুপুরে আদিবুর তার বড় ভাইসহ কয়েকজনের সঙ্গে চাঁদপুর সদর উপজেলার বহরিয়া এলাকার মেঘনা নদীতে গোসল করতে যায়। কিন্তু সাঁতার না জানার কারণে সঙ্গীদের চোখের সামনে নদীর পানিতে তলিয়ে যায় সে।

এ ঘটনার পর থেকে স্বজন ও ফায়ার সার্ভিসের ডুবুরিরা আদিবুরের সন্ধানে নদীতে তল্লাশি অভিযান চালাচ্ছেন। কিন্তু এখনো তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

আদিবুরের বড় ভাই আশিকুর রহমান জানান, পিরোজপুর জেলার ভাণ্ডারিয়া উপজেলায় তাদের বাড়ি। তারা সবাই নারায়ণগঞ্জে থাকেন। ঈদের পরে বড় ভাইয়ের শ্বশুরবাড়িতে বেড়াতে আসেন তারা। সেখান থেকে অপর এক ভাইয়ের শ্বশুরবাড়ি চাঁদপুরে বেড়াতে যান। সঙ্গে আদিবুর রহমানসহ অন্য ভাইয়েরাও ছিলেন। তাকে নিয়ে গোসল করতে নেমে এই দুর্ঘটনা ঘটে।

তল্লাশি অভিযানে অংশ নেওয়া ফায়ার সার্ভিসের টিম লিডার কবির হোসেন জানান, সন্ধান না পাওয়া পর্যন্ত নদীতে তল্লাশি অভিযান অব্যাহত থাকবে।

নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকার শান্তিধারা আশরাফিয়া মাদরাসা থেকে পবিত্র কোরআনে হাফেজি পড়া শেষ করে আদিবুর রহমান। ছয় ভাই ও এক বোনের মধ্যে আদিবুর সবার ছোট। তারা সবাই পবিত্র কোরআনের হাফেজ। তাদের বাবা মোস্তাফিজুর রহমান ওমরাহ পালন করতে বর্তমানে সৌদি আরবে আছেন।

বিজ্ঞাপন

E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব