মক্কা ও মদিনায় তারাবির নামাজে আজ কোরআন খতম

Reporter
পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ এপ্রিল ১৯, ২০২৩ | ৯:৪৫
Link Copied Successfully!

মক্কার মসজিদুল হারাম ও মদিনার মসজিদে নববিতে তারাবির নামাজে আজ পবিত্র কোরআন খতম অনুষ্ঠিত হবে। রমজান মাসের শুরু থেকে প্রতিদিন মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদে তারাবির নামাজ চলছে। প্রতি বছরের মতো এবারও দুই মসজিদে রমজানের ২৯তম রাতে কোরআন খতম হবে।

আজ বুধবার (১৯ এপ্রিল) পবিত্র মসজিদুল হারামে তারাবির ইমাম ও খতমের দোয়া পরিচালনাকারী হিসেবে থাকবেন শায়খ ড. আবদুর রহমান আল-সুদাইস। আর মদিনার পবিত্র মসজিদে নববিতে তারাবির নামাজে ইমাম হিসেবে থাকবেন শায়খ সালাহ আল বুদাইর।

এদিকে কোরআন খতমের রাতে আগত মুসল্লিদের সেবায় সব প্রস্তুতি সম্পন্ন হওয়ার কথা জানান শায়খ আল-সুদাইস। তিনি সংশ্লিষ্ট সবাইকে পবিত্র মসজিদে আগত মুসল্লি, ওমরাহযাত্রী ও দর্শনার্থীদের স্বাচ্ছন্দ্যে ইবাদত পালন নিশ্চিত করার আহ্বান জানান।

বিজ্ঞাপন

পবিত্র দুই মসজিদের জেনারেল প্রেসিডেন্সি বিভাগ জানায়, গত সোমবার রমজানের ২৭তম রাতে পবিত্র মসজিদুল হারামে ২৬ লাখ ২৪ হাজার ১০৫ জন মুসল্লি ও ওমরাহ পালনকারী উপস্থিত হয়েছেন। সেই রাতে মসজিদ প্রাঙ্গণ ছাড়িয়ে বহু দূর পর্যন্ত পৌঁছে যায় মুসল্লিদের সারি।

সৌদি আরবে গত ২৩ মার্চ পবিত্র রমজান মাস শুরু হয়। আগামীকাল নতুন চাঁদ দেখা গেলে শুক্রবার (২১ এপ্রিল) দেশটিতে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। আর চাঁদ দেখা না গেলে পরদিন শনিবার (২২ এপ্রিল) ঈদুল ফিতর উদযাপিত হবে।

সূত্র: কালের কণ্ঠ
E/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ