কুমিল্লায় ইফতার নিয়ে সংঘর্ষ, আহত ২০

Reporter
পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ এপ্রিল ১৮, ২০২৩ | ৯:৩৭
Link Copied Successfully!

কুমিল্লার দেবীদ্বারের একটি মসজিদে ইফতার বিতরণ নিয়ে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে স্থানীয় সাংবাদিকসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। সোমবার সন্ধ্যায় পৌর এলাকার ভিংলাবাড়ি দক্ষিণ পাড়া বায়তুল আমান জামে মসজিদে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার সন্ধ্যায় ওই মসজিদে ইফতারের আয়োজন করে মসজিদ কমিটি। ইফতার বিতরণকালে একই গ্রামের শাহ আলম মিয়ার ছেলে বাবুকে (১০) ইফতার কম দেওয়া নিয়ে দুই পক্ষের মাঝে কথা-কাটাকাটির এক পর্যায়ে মসজিদ প্রাঙ্গণেই মারামারি হয়। বিষয়টি মসজিদ কমিটির সভাপতি মো. তাজুল ইসলাম মাগরিবের নামাজের পর মীমাংসা করার আশ্বাস দেন। নামাজ শেষে সভাপতিসহ অন্যরা মসজিদের বাইরে অপেক্ষা করছিলেন। এ সময় শহিদ মিয়ার ছেলে হাবিবুল্লাহ একটি লাঠি নিয়ে আচমকা মসজিদের কোষাধ্যক্ষ মো. শাহ আলমের মাথায় আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে উভয় পক্ষের মধ্যে আবারও সংঘর্ষ বাধে। এ সময় ছয়জন আহত হন।

আহতদের চিকিৎসার জন্য দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কমপ্লেক্সের ভেতরে আবারও দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে ১০-১২ জন আহত হয়। এসংক্রান্ত সংবাদ সংগ্রহ করতে গেলে সংঘর্ষকারীরা সাংবাদিক শাহীন আলম ও আব্দুল আলিমের ওপর হামলা করে মোবাইল ফোন ছিনিয়ে নেয়। হামলায় আহত সাংবাদিক শাহীন আলমসহ গুরুতর আহতদের দেবীদ্বার স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিজ্ঞাপন

এদিকে ইফতার নিয়ে সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষ মঙ্গলবার দেবীদ্বার থানায় পাল্টাপাল্টি অভিযোগ দায়ের করেছে। ভিংলাবাড়ি গ্রামের আবু তাহেরের ছেলে মোহাম্মদ জসিম বাদী হয়ে মসজিদ কমিটির সভাপতি তাজুল ইসলামসহ ১১ জনকে আসামি করে অভিযোগ দায়ের করেন। অপর পক্ষে তাজুল ইসলাম বাদী হয়ে ছয়জনের নাম উল্লেখসহ আরো ছয়জনকে অজ্ঞাতনামা আসামি করে অভিযোগ দায়ের করেন।

দেবীদ্বার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমল কৃষ্ণ ধর বলেন, ‘ইফতার বিতরণ নিয়ে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি থেকে ঘটনার সূত্রপাত। এ বিষয়ে দুটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

E/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ