চাঁদপুরে মধ্যরাতে অসহায় ও ভাসমানদের জন্য প্রতিদিন সেহেরি দিয়ে যাচ্ছেন মাও. মাহমুদুল হাসান

Reporter
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ এপ্রিল ১৮, ২০২৩ | ২:২৪
Link Copied Successfully!

মধ্যরাতে চাঁদপুর কোর্ট স্টেশনে, বড় স্টেশন প্ল্যাটফর্ম, পুরানবাজার সহ শহরের আনাচে-কানাচে অসহায় ও ভাসমানদের জন্য প্রতিদিন সেহেরি দিয়ে যাচ্ছেন আলীগঞ্জ দারুল সুন্নাহ মাদ্রাসার মোহতামিম হাফেজ মাওলানা মুহাম্মদ মাহমুদুল হাসান।

১৬ এপ্রিল রবিবার দিবাগত রাত ২ ঘটিকায় মাওলানা মুহাম্মদ মাহমুদুল হাসান ও তার স্বেচ্ছাসেবী দলের সদস্যদের চাঁদপুর কোর্ট স্টেশনে এলাকায় প্যাকেট জাত করা সাহরী বিতরণ করতে দেখা যায়। পরে তারা পুরান বাজার, বড় স্টেশন প্লাটফর্ম ও শহরের থাকা অসহায় ও ভাসমানদের খুঁজে খুঁজে বের করে এই খাবার বিতরন করেন।

এক সাক্ষাৎকারে আলীগঞ্জ দারুল সুন্নাহ মাদ্রাসার মোহতামিম হাফেজ মাওলানা মুহাম্মদ মাহমুদুল হাসান জানান আমরা রোজার প্রথম দিন থেকেই আলিগঞ্জ থেকে ২ টি প্রাইভেটকার করে এসে শহরের অসহায় ও ভাসমানদের খুঁজে খুঁজে বের করে সাহরী বিতরন করে যাচ্ছি। এই খাবার সম্পূর্ণ আমি নিজস্ব অর্থায়নে দিয়ে যাচ্ছি। আর এই কাজটি গত চার বছর ধরে রমজান মাসে নিয়মিত করে যাচ্ছি। আমরা আমাদের সেচ্ছাসেবী টিমের মাধ্যমে চাঁদপুর জেলার সকল উপজেলা সহ লাকসাম কুমিল্লাতে ভাসমান মানুষের জন্য সেহেরি ব্যবস্থা করেছি।

বিজ্ঞাপন

তিনি আরো বলেন আমার একটি মাদ্রাসা রয়েছে, সে খানে ছাত্রদের জন্য খাবার রান্না করতে হয়, ওই খাবারের সাথেই বাড়তি কিছু দিয়ে এই মানুষ গুলোর জন্য খাবারের ব্যবস্থা করি। আমি খেয়ে থাকবো, আমার চারপাশের মানুষ গুলো অভুক্ত থাকবে, এটা মানের মাঝে সারাক্ষণ নাড়াদেয়, তাই আমার পক্ষ থেকে এই ক্ষুদ্র আয়োজন। তাছাড়া এটা আমার রাসুলের সুন্নত। আমি এদের জন্য ঈদের পোশাক ও বিতরন করবো। ইনশাআল্লাহ আমি আমার জীবন দশায় এই মানুষ গুলোর পাশে থাকতে চেষ্টা করবো।

এই সময় উপস্থিত ছিলেন রোটাঃ জাহাঙ্গীর হোসেন, সাংবাদিক এইচ এম আরিফ হোসেন, খন্দকার মনিরুজ্জামান, এভার গ্রীন এস এস সি ৯৫ চাঁদপুর এর এডমিন জাহিদ, মাসুদ বেপারী, বিপ্লব, মোঃ খোশরু, সহ প্রমুখ।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা