মতলব দক্ষিণ ৬ ইউনিয়ন ও পৌরসভার ৯ ওয়ার্ডে এমপি রুহুলের ঈদ উপহার

Reporter
পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ এপ্রিল ১৫, ২০২৩ | ৮:৪২
Link Copied Successfully!

পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে চাঁদপুর –২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট মোঃ নুরুল আমিন রুহুলের ব্যক্তিগত তহবিল হতে মতলব দক্ষিণ উপজেলার ৬ ইউনিয়ন ও পৌরসভার ৯ ওয়ার্ডের দলীয় নেতাকর্মীদের মাঝে ঈদ উপহার প্রদান করা হয়।

গত ১৪ এপ্রিল পৃথক পৃথক আয়োজনের মাধ্যমে এ ঈদ উপহার বিতরণ করেন আলহাজ্ব এডভোকেট মোঃ নুরুল আমিন রুহুল এমপি। দুপুর বারোটায় উপজেলা পরিষদ মিলনায়তনে ঈদ উপহার ( বস্ত্র) বিতরণ অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ লিয়াকত হোসেন প্রধানের সভাপতিত্বে ও জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি৷ রিয়াদুল আলম রিয়াদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন চাঁদপুর -২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট মোঃ নুরুল আমিন রুহুল।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিআরডিবির চেয়ারম্যান মোফাজ্জল হোসেন, উপাদী উত্তর ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোলাম মোস্তফা, খাদেরগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান সৈয়দ মনজুর হোসেন রিপন।

বিজ্ঞাপন

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মতলব পৌর যুবলীগের সভাপতি মোঃ সোহাগ সরকার, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক যুথিস্টির চন্দ্র শীল, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক কাউসার আলম পান্না, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ তামিম প্রমুখ। পরে নায়েবগাঁও উত্তর, নায়েরগাঁও দক্ষিণ, খাদেরগাঁও ইউনিয়ন, নারায়নপুর ইউনিয়ন, উপাদী উত্তর, উপাদী দক্ষিণ ইউনিয়ন এবং মতলব পৌরসভা কার্যালয়ে ৯ ওয়ার্ডেসহ সহস্রাধিক ূদলীয় নেতাকর্মীদের মাঝে শাড়ী, লুঙ্গী ও নগদ টাকা প্রদান করা হয়।

এছাড়া বোয়ালিয়া উচ্চ বিদ্যালয়ে এমপির উদ্যেগে বিদ্যালয়ের সভাপতি মোঃ আল মাহমুদের নিজস্ব অর্থায়নে ৩ শতাধিক গরীব অসহায় দুস্থ মানুষের মাঝে শাড়ী ও লুঙ্গি বিতরণ করা হয়। বিতরণ কালে আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

E/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ