
নিউমার্কেট এলাকার নিউ সুপার মার্কেটে আগুন


চার ঘণ্টা ধরে জ্বলছে রাজধানীর নিউমার্কেট এলাকার নিউ সুপার মার্কেট। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সঙ্গে যোগ দিয়েছে সেনাবাহিনী। সহযোগিতা করছেন পুলিশসহ বিজিবি সদস্যরাও।
Google News গুগল নিউজে প্রতিদিনের বাংলাদেশ’র খবর পড়তে ফলো করুন
এদিকে আগুনের মধ্যেই ঝুঁকি নিয়ে মার্কেটের ভেতরে ঢুকে দোকানের মালামাল বের করার চেষ্টা করছেন ব্যবসায়ীরা। এ সময় কান্নায় ভেঙে পড়েন অনেক ব্যবসায়ী। দোকানের মালামাল রক্ষায় প্রাণপণ চেষ্টা করছেন তারা।


মার্কেটের তৃতীয় তলায় পাঞ্জাবির দোকান রয়েছে ব্যবসায়ী মঈনুল ইসলামের। মার্কেটের বাইরে থেকে নিজের দোকান দেখিয়ে কান্নায় বিলাপ করছিলেন তিনি। বলেন, প্রায় ২০ লাখ টাকার মালামাল আমার দোকানে। আগুনের শুরুতে কিছু মালামাল বের করতে পেরেছিলাম। এর পরে আর ঢুকতে পারিনি।
এদিকে ব্যবসায়ীদের পাশাপাশি পুলিশ সদস্যদেরও দোকান থেকে মালামাল নামাতে দেখা গেছে।
শনিবার (১৫ এপ্রিল) ভোর ৫টা ৪০ মিনিটের দিকে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। সবশেষ খবর অনুযায়ী, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩০টি ইউনিট কাজ করছে।




























