মতলব দক্ষিণে আহসান ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ

Reporter
মাহফুজ মল্লিক
আপডেটঃ এপ্রিল ১৪, ২০২৩ | ৭:৩৬
Link Copied Successfully!

মতলব পৌরসভা সদরের মধ্য কলাদী এলাকায় শুক্রবার দুপুরে সহস্রাধিক সাধারণ মানুষের মাঝে ঈদ উপহার তুলে দেন আওয়ামী লীগ নেতা আহসান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক বিশিষ্ট শিল্পপতি এম ইসফাক আহসান।

ঈদ বস্ত্র বিতরণ কালে, এম ইসফাক আহসান বলেন, প্রতিবছরের ন্যায় এবারও আমি ও আমার পরিবারের পক্ষ থেকে ঈদ বস্ত্র বিতরণ করছি, আমার পরিবার ও আমি সবসময় চেষ্টা করি মানুষের পাশে থাকার জন্য। মতলবের মানুষের পাশে ছিলাম, আছি এবং থাকব ইনশাআল্লাহ। আল্লাহ পাক যতদিন বাঁচিয়ে রাখবেন চেষ্টা করব মানুষের পাশে থেকে সেবা করার জন্য।

তিনি আরো বলেন, আপনারা সবাই জানেন আমরা আওয়ামী পরিবারের সদস্য জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে বুকে ধারণ করে আওয়ামী লীগকে ভালোবেসে মতলব উত্তর দক্ষিণের আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ দের পাশে থেকে কাজ করে যাচ্ছি, এবং সবসময়ই আর্থিক সহযোগিতাসহ বিভিন্নভাবে সহযোগীতার হাত বাড়িয়ে দিয়েছি।

বিজ্ঞাপন

আপনারা সবাই প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন।

মতলব পৌরসভার কাউন্সিলর সারোয়ার সরকার লিখনের সভাপতিত্বে ও কাউন্সিলর পিন্টু সাহার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বি এইচ এম কবির আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি দেওয়ান মোঃ রেজাউল করিম, পৌরসভার প্যানেল চেয়ারম্যান মামুন চৌধুরী বুলবুল প্রমুখ।

অনুষ্ঠান পরিচালনা করেন মতলব পৌরসভার কাউন্সিলর পিন্টু সাহা।

বিজ্ঞাপন

এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য তাছলিমা আক্তার আঁখি, মতলব দক্ষিণ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসী বেগম রুনু, মতলব দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ- সভাপতি কাজল ভট্টাচার্য, মতলব পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ফারুক আহমেদ বাদল, যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক গোলাম মোস্তফা, মতলব প্রেসক্লাবের সভাপতি আক্তার হোসেন, সাধারণ সম্পাদক মাহফুজ মল্লিক, কাউন্সিলর সাইফুল ইসলাম মোহন, আবদুল হাই, আনিছুর রহমান আনু প্রমুখ।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ