রমজানের শেষ দশ দিনে পালনীয় দশটি সুন্নত আমল

Reporter
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ এপ্রিল ১৩, ২০২৩ | ১:২৫
Link Copied Successfully!

ইবাদতের বসন্তকাল মাহে রমজানের শ্রেষ্ঠাংশ হচ্ছে শেষ দশক। মাহে রমজানের শেষ দশকের কোনো এক রাতে লাইলাতুল কদর আছে যা হাজার রাতের চেয়েও উত্তম। সে রাতেই পবিত্র কোরআন অবতীর্ণ হয়েছে। এজন্য এই শেষ দশকের আমল খুবই গুরুত্বপূর্ণ।

ইবাদতে নিমগ্নতার মাধ্যমে এই সময় শবে কদর অন্বেষণ করা চাই। এ সময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোভাবে ইবাদতে মগ্ন থাকতেন। রাসুল সা. রাত্রিজাগরণ করতেন এবং পরিবারের সদস্যদেরকে জাগিয়ে দিতেন। আল্লাহ আমাদেরকেও সপরিবারে অধিক পরিমাণ ইবাদত করার তাওফিক দান করুন। এ সময়ের গুরুত্বর্পূর্ণ ১০টি সুন্নত আমল হলো-
১. রমাদানের সাধারণ আমলগুলো এই দশকে আরো বেশি গুরুত্বের সাথে সম্পাদন করা।
২. ইতিকাফ করা।
৩. ইবাদতের জন্য রাত্রিজাগরণ করা।
৪. পরিবারের সদস্যদের রাত্রিজাগরণে উদ্বুদ্ধ করা।
৫. কোমর বেঁধে ইবাদতে মশগুল হওয়া বা ইবাদতের জন্য সর্বাত্মক চেষ্টা করা।
৬. অন্য যে কোনো সময়ের চেয়ে ইবাদতের জন্য অধিক পরিমাণ সাধনা করা।
৭. প্রতি রাতে; বিশেষ করে বেজোড় রাতগুলোতে শবে কদরের আশায় ইবাদত করা।
৮. শবে কদরের দোয়া পড়া। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা’ফু আন্নী।
৯. ঈদের চাঁদ অনুসন্ধান করা ও চাঁদ দেখার দোয়া পড়া।
১০. সাদকাতুল ফিতর আদায় করা।

শায়খ আহমাদুল্লাহ

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব