চৌকি পেতে খোলা আকাশের নিচে কোটিপতি ব্যবসায়ীরা!

Reporter
পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ এপ্রিল ১২, ২০২৩ | ১০:১২
Link Copied Successfully!

রাজধানীর বঙ্গবাজারের কোটিপতি ব্যবসায়ীরাও এখন ছোট চৌকি পেতে খোলা আকাশের নিচে বসেছে পোশাক বিক্রিতে। এক সপ্তাহ আগেও যে ব্যবসায়ীরা তাদের দোকান বা গোডাউনে কোটি টাকার মালামাল তুলেছিলেন, আজ তাদের ঠাই হয়েছে খোলা আকাশের নিচে কাঠের চৌকিতে।

বঙ্গবাজারের পোড়া মার্কেটটির ধ্বংসস্তূপ সড়িয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা শেষে ইট বিছিয়ে অস্থায়ীভাবে দোকান বসানোর উপযোগী করে দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। প্রত্যেক ব্যবসায়ীদের জন্য বরাদ্দ হয়েছে ৫ ফুট আয়তনের একটি কাঠের চৌকির দোকান। সেখানে ভ্রাম্যমাণ দোকান বসিয়ে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা শুরু করেছেন বেচা-কেনা। তবে অনেকেই বিভিন্ন কারণে এখনও চৌকি পেতে বসতে পারেননি।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী নাসিম ব্যাপারী বলেন, তাদের পরিবারের ৬টি দোকান ও গোডাউনে ৫ কোটি টাকার বেশি মালামাল মজুদ করা হয়েছিল। আগুনে সবকিছুই পুড়ে ছাই হয়ে গেছে। পরিবার পরিজন নিয়ে হতাশায় দিন কাটছে তার।

বিজ্ঞাপন

নাসিম ব্যাপারী আরো বলেন, সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এত দ্রুত সময়ের মধ্যে স্বল্প পরিসরে হলেও ব্যবসায়ীদের বসার ব্যবস্থা করে দেওয়ার এই পদক্ষে প্রশংসার দাবিদার। তবে এই গরমে খোলা আকাশের নিচে চৌকিতে বসে বেচাকেনা করাটা অত্যন্ত কঠিন।

আজ বুধবার (১২ এপ্রিল) দুপুর দেড়টার দিকে বঙ্গবাজারে চৌকি বসিয়ে অস্থায়ী পোশাক মার্কেট উদ্বোধন করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। এ সময় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দুই কোটি টাকা অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।

মেয়র বলেন, আমরা এই প্রতিকূলতার মধ্যে বলেছিলাম ৪৮ ঘণ্টার মধ্যে আমাদের এই ব্যবসায়ীরা তাদের ব্যবসায় আবার ফিরে আসতে পারবে। সেই লক্ষ নিয়ে আমরা কাজ শুরু করি। সিটি কর্পোরেশনের কর্মকর্তা থেকে শুরু করে সকলের সহযোগিতায় আমরা তা করতে সক্ষম হয়েছি।

বিজ্ঞাপন

মার্কেট সমিতির সদস্য আব্দুর রহমান জানান, সকল ব্যবসায়ীদের সমানভাবে চৌকি বরাদ্দ দেওয়া সম্ভব নয়। বঙ্গবাজারে যাদের চারটি দোকান ছিল তারা দুইটি চৌকি বসাতে পারবে, যাদের দুটি ছিল তারা একটি চৌকি বসিয়ে ব্যবসা শুরু করতে পারবে। তবে জায়গা কম থাকায় এখানে সবাইকে হয়তো চৌকি বসানোর মতো স্থান দেওয়া যাবে না। সরকারের উচিত বিকল্প আরো কিছু স্থানের ব্যবস্থা করে দেওয়া।

পোশাক গোডাউন বা দোকান মালিকদের জন্য অস্থায়ীভাবে ব্যবসা করার ব্যবস্থা করা হলেও সেখানে দর্জিদের কোনো ঠাই হয়নি। এখন পর্যন্ত একটি চৌকিও বসাতে পারেননি তারা। কেননা কোনো তালিকাতেই নাকি তাদের নাম নেই। উদ্বোধনের দিন সকালে বঙ্গবাজার অস্থায়ী মার্কেটের সামনে ব্যানার নিয়ে সকলের সহযোগিতা চান কঠোর পরিশ্রমের মাধ্যমে জীবিকা নির্বাহ করা দর্জি শ্রমিকরা।

দর্জি ব্যবসায়ী আব্দুর রহিম বলেন, দোকান মালিকদের ব্যবসা করার ব্যবস্থা হলেও আমাদের কোনো ব্যবস্থা এখনও হয়নি। এই মার্কেটেই আমরা ব্যবসা করতাম। তবে এখন আমাদের নিয়ে কেউই ভাবছে না। কেউই আমাদের কোনো অনুদান দিচ্ছে না।

সূত্র: কালের কণ্ঠ

E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ