দুই লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

মতলবে হতদরিদ্র অটোবাইক চালকের বসত ঘর পুড়ে ছাই

Reporter
মাহফুজ মল্লিক
আপডেটঃ এপ্রিল ১১, ২০২৩ | ৭:৫৬
Link Copied Successfully!

মতলব দক্ষিণ উপজেলার উপাদী উত্তর ইউনিয়নের উত্তর বহরী গ্রামে অগ্নিকাণ্ডে এক অসহায় পরিবারের বসত ঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।

মঙ্গলবার দুপুর আনুমানিক সোয়া বারেটায় ওই গ্রামের হান্নান সরকারের ঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

সে একজন অটোবাইক চালক। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে বলে ধারনা করেছে ক্ষতিগ্রস্ত পরিবার।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শী দুলাল পাঠান, ইয়াসিনসহ আরো ৪/৫ জন জানায়, ঘরের মালিক হান্নান সরকারের স্ত্রী তার চার বছরের সন্তানকে ঘরের ভিতর ঘুমিয়ে রেখে পুকুরে গোসল করতে গিয়েছিল। ঠিক ওই মুহুর্তে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকান্ডটি ঘটে এবং মুহূর্তের মধ্যেই পুরো ঘরে ছড়িয়ে পড়ে। সাথে সাথে ডাকচিৎকার দিলে পুকুরের ঘাটলায় থাকা হান্নানের স্ত্রী দৌড়ে এসে তার শিশু সন্তানকে ঘর থেকে উদ্ধার করে।

এদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে প্রায় আধাঘন্টা পর মতলব দক্ষিণ উপজেলা ফায়ার স্ট্যাশন থেকে একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছানোর আগেই বসত ঘর ও ঘরে থাকা সকল আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়।

ঘরের মালিক হান্নান সরকার বলেন,কর্মের তাগিদে তিনি অটোবাইক নিয়ে মতলবে ছিলেন। তার স্ত্রী ফোন করে জানানোর পর সাথে সাথে বাড়ীতে এসে দেখতে পায় স্ত্রী সন্তানদেরকে নিয়ে থাকার একমাত্র ঘরটির কোন নিসানাই নেই। শুধু আগুনের কয়লা।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, আগুনে ঘরে থাকা নগদ এক লক্ষ টাকা এবং ফ্রিজ,আসবাবপত্র সহ প্রায় দুই লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এখন খোলা আকাশের নীচে ছাড়া কোথাও বসবাসের ঠাঁই নেই।

উপাদী উত্তর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান কামাল গাজী বলেন,আমি যখন মতলব দক্ষিণ উপজেলা পরিষদে সরকারি একটি মিটিংয়ে ছিলাম। হঠাৎ করে এলাকা থেকে একজন ফোনে জানায় হান্নান সরকারের বসত ঘরে আগুন লেগেছে। সাথে সাথে তিনি মতলব দক্ষিণ উপজেলা ফায়ার সার্ভিস অফিসে ফোন দেয়।

এদিকে তিনিও দ্রুত সময়ের মধ্যে এসে দেখতে পায় মাত্র ২০ মিনিটের মধ্য আগুনে পুরো ঘরটি পুড়ে ছাই হয়ে গেছে। গরীব অসহায় হান্নান সরকারের আর কোন ঠাঁই না থাকায় তিনি ব্যক্তিগত ভাবে পরিবারটিকে ১৫০ কেজি চাল এবং পরিষদের পক্ষ থেকে ৬০০০ টাকা অনুদান প্রদান করা হয় এবং তিনি ক্ষতিগ্রস্ত পরিবারকে আস্বস্ত করে বলেন,চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট মোঃ নুরুল আমিন রুহুলের সাথে যোগাযোগ করে পূর্নবাসনের ব্যবস্থা করে দিবেন।

এছাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান বিএইচএম কবির আহমেদ ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকেও এ ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাড়াঁনোর জন্য অনুরোধ জানিয়েছেন।

Ni/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ