ভারতীয় পাসপোর্ট নিয়ে সিঙ্গাপুরে গিয়ে ধরা: দুই বাংলাদেশি আটক

Reporter
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ এপ্রিল ৯, ২০২৩ | ২:২২
Link Copied Successfully!

ভারতীয় ভিসা নিয়ে সিঙ্গাপুরে পাড়ি জমালেও শেষ রক্ষা হলো না দুই বাংলাদেশি নাগরিকের। সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দর থেকে তাদের ফেরত পাঠানো হয় এবং পরে ভারতে আটক করা হয় তাদের।

পরে ভারতীয় পুলিশ ওই দুই বাংলাদেশির বিরুদ্ধে ফরেনার্স অ্যাক্টে মামলা দায়ের করে। শনিবার (৮ এপ্রিল) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু।

প্রতিবেদনে বলা হয়েছে, গত শুক্রবার চাঙ্গি বিমানবন্দরের ইমিগ্রেশন কর্মকর্তারা বৈধ ভারতীয় ভিসা নিয়ে সিঙ্গাপুরে যাওয়া দুই বাংলাদেশি নাগরিককে ধরে ফেলেন। পরে ভারতীয় কর্তৃপক্ষকে সতর্ক করে ওই দুই বাংলাদেশিকে কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরুর কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরে ফেরত পাঠান অভিবাসন কর্মকর্তারা।

বিজ্ঞাপন

দ্য হিন্দু বলছে, অভিযুক্ত ওই দুই বাংলাদেশি নাগরিকের নাম লিয়াকত আলী এবং রিজাউল শেখ। পরে শুক্রবার ফ্লাইটটি বেঙ্গালুরুতে অবতরণ করার সাথে সাথে কেম্পেগৌড়া বিমানবন্দরের কর্মকর্তারা তাদেরকে আটক করেন।

প্রাথমিক তদন্তে জানা গেছে, এই দুই বাংলাদেশি অবৈধভাবে সীমান্ত পার হয়ে ভারতে আসেন এবং এজেন্টের মাধ্যমে অবৈধ উপায়ে ভারতীয় পাসপোর্ট হাতিয়ে নেন। অবশ্য এর আগে তারা ভারতের একাধিক মেট্রো শহরে অবস্থান করেন।

এছাড়া লিয়াকত আলী এবং রিজাউল শেখ নামে এই দুই আসামি ভারতীয় পাসপোর্টের জন্য আবেদন করার আগে একজন এজেন্টের সাহায্যে জাল পরিচয়পত্রের মাধ্যমে বৈধ আইডি কার্ড পেয়েছিলেন।

বিজ্ঞাপন

আটকের পর পুলিশ তাদের বিরুদ্ধে ফরেনার্স অ্যাক্ট এবং পাসপোর্ট আইনের বিভিন্ন ধারায় মামলা করেছে। এছাড়া আরও তদন্তের জন্য ওই দু’জনকে হেফাজতেও নিয়েছে পুলিশ।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা