রোজায় পেট ঠাণ্ডা রাখতে যা খাবেন

Reporter
পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ এপ্রিল ৮, ২০২৩ | ৩:২৪
Link Copied Successfully!

একদিকে রমজান মাস, অন্যদিকে গরম। এই সময় সারাদিনের উপবাসের পর প্রয়োজন পুষ্টিকর খাবারে পেট ভরানো। কারণ গরমে সব ধরনের খাবার সহজে হজমও হয় না। এজন্য এই সময়ে পেট ঠাণ্ডা রাখা খুবই জরুরি।

পেট ঠাণ্ডা থাকলে শরীরও ভেতর থেকে ঠাণ্ডা থাকে। হজম ভালো হলে বাড়বে রোগ প্রতিরোধ ক্ষমতা। খাবার থেকে পুষ্টি মিলবে শরীরে। সেজন্য প্রতিদিনের খাবারে কিছু স্বাস্থ্যকর খাবার খেতে হবে। জেনে নিন কোন খাবারগুলো আপনার পেট ঠাণ্ডা রাখতে সাহায্য করবে-

ডাবের পানি

বিজ্ঞাপন

ইফতারে ডাপের পানি রাখা যে কতটা উপকারী তা আপনি টের না পেলেও শরীর বুঝবে। ডাবের পানি শরীরকে ভিতর থেকে সুস্থ রাখে, আর পেট ঠাণ্ডা রাখে। ডাবের পানিকে বলা হয় ন্যাচারাল এনার্জি ড্রিংক। এতে আছে প্রচুর পরিমাণে ন্যাচারাল ইলেক্ট্রোলাইট। যা আমাদের শরীরকে হাইড্রেটেড রাখে। আর তাই শরীরও ঠাণ্ডা থাকে, ক্লান্তিভাবও অনেক কম আসে।

শসা

শসায় পানির পরিমাণ বেশি। তাই ইফতারে প্রচুর শসা খেতে পারেন। শরীর আর পেট ঠাণ্ডা রাখার পাশাপাশি শসা ত্বকের জন্যও খুব উপকারী।

বিজ্ঞাপন

তরমুজ

এই সময়ের ফল তরমুজ। এতে ৯৫ শতাংশ পর্যন্ত পানি রয়েছে। শরীরের পানির ঘাটতি দূর করতে তরমুজের বিকল্প নেই। এই ফলটি শরীরকে ভিতর থেকে খুবই ঠাণ্ডা রাখে। পাশাপাশি এতে আছে ভিটামিন আর মিনারেলস, তাই গরমে তরমুজ অবশ্যই খেতে হবে।

লেবু

শরীরের ক্লান্তি দূর করতে লেবুর বিকল্প নেই। শরীরের এনার্জি ফিরিয়ে আনতে আর শরীর ঠাণ্ডা রাখতে লেবু খুবই কার্যকরী। শরীরকে বিষমুক্ত করার সেরা দাওয়াই হলো লেবু।

পুদিনা পাতা

গরমে পুদিনা পাতা দিয়ে এক গ্লাস লেবুর শরবত যেন প্রাণ জুরায়! ইফতারে কিংবা ইফতারের পরে পুদিনা পাতার শরবত খেয়ে নিন। সারাদিন শরীর ঠাণ্ডা থাকবে। পেটের সমস্যা থেকে মুক্তি পাবেন।

টক দই

শরীর ঠাণ্ডা রাখতে টক দইয়ের জুরি মেলা ভার। টক দই খাবার যেমন হজম করায়, তেমনই শরীরের ভিতরের তাপকে কম করতে সাহায্য করে।

লাউ

শরীরকে ভেতর থেকে ঠাণ্ডা রাখে এই সবজি। চিকিৎসকেরাও লাউ খেতে বলেন শরীর ঠাণ্ডা রাখতে। এই গরমে শরীর ঠিক রাখতে অবশ্যই পাতে নিয়মিত লাউ রাখুন।

E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা