চাঁদপুর স্পেশালইজাড হসপিটাল এন্ড ট্রমা সেন্টারের শুভ উদ্বোধন

Default User
 মোহাম্মদ নুরে আলম
আপডেটঃ জুলাই ২৯, ২০২৩ | ১২:৩২
Link Copied Successfully!

চাঁদপুরে চিকিৎসা ক্ষেত্রে অভাবনীয় সাফল্যে ও আন্তর্জাতিক মানের স্বাস্থ্যসেবা এবং সম্পূর্ণ আধুনিকায়নে এই প্রথম চাঁদপুর জেলা শহরে বেসরকারি স্বাস্থ্য সেবা কেন্দ্র ফেমাস স্পেশালাজইড হসপিটাল এন্ড ট্রমা সেন্টার উদ্ধোধন হয়েছে।

শুক্রবার সন্ধ্যা ৭টায় চাঁদপুর শহরের বাসস্ট্যান্ড এলাকার কুমিল্লা -চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের দক্ষিণপাশে জেলার এই প্রথম কোনো স্পেশালাইড হসপিটাল ” ফেমাস স্পেশালাইড হসপিটাল এন্ড ট্রমা সেন্টার” শুভ উদ্বোধন করলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রী ও চাঁদপুর -৩ এর সাংসদ মেঘনা পাড়ের কন্যা ডাঃ দীপু মনি এমপি।

এদিন হাসপাতালটি ব্যপকভাবে সাজানো হয়েছিল এবং আমন্ত্রিত সকল অতিথিদের ফুল দিয়ে বরণ করেন হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতালটি উদ্ধোধন উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি বলেন, দেশের উন্নয়নে যেকোনো ক্ষেত্রে শুধুমাত্র সরকারের একার পক্ষে সম্ভব না। আমাদের ছোট একটা দেশ, জনসংখ্যা খুব বেশি কাজেই সরকার একা তা করতে পারবেনা অবশ্য বেসরকারি প্রতিষ্ঠান সৃষ্টি হলে তা সহজ হয়। আমাদের দক্ষ জনবলের অভাব আছে। আমাদের অর্থের ও অভাব আছে।

বিজ্ঞাপন

ফেমাস স্পেশালাইড হসপিটাল এন্ড ট্রমা সেন্টারের ব্যবস্থাপনা পরিচালকের উদ্দেশ্যে শিক্ষামন্ত্রী বলেন যেহেতু এটি স্পেশালাইড হসপিটাল এবং আপনার যে বিনিয়োগ হয়েছে সেটা যেনো স্বচ্ছ থাকে কোনভাবে যাতে কোন রুগির অসুবিধা না হয়। এখানে যারা কাজ করবেন তারা তাদের পেশাদারিত্বের প্রতি লক্ষ্য রেখে রুগীর প্রতি সহমর্মিতা রেখে যেনো সেবা প্রদান করা হয়। উদ্ধোধনের পূর্বে ফেমাস স্পেশালাইড হাসপাতাল এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ ইউনুছ অনুষ্ঠানের প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা জানান। পরবর্তীতে পর্যায়ক্রমে প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমন্ত্রিত অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এরপর কেক কাটেন প্রধান অতিথিসহ উপস্থিত বিশেষ অতিথিগণ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মোঃ ইউনুছ। শুভেচ্ছা বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডাঃ জে আর ওয়াদুদ টিপু, সিভিল সার্জন সাহাদাত হোসেন, পৌর মেয়র এ্যাড জিল্লুর রহমান জুয়েল। অনুষ্ঠান সঞ্চালনা করেন চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি বিএম হান্নান। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন, হাফেজ মাওলানা আঃ কাদির। এসময় উপস্থিত ছিলেন, চাঁদপুর কোর্টের পিপি এ্যাডভোকেট রনজিত রায় চৌধুরী, ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও বাংলাদেশ ছাত্রলীগ চাঁদপুর জেলা শাখার সাবেক সভাপতি এ্যাড. জাহিদুল ইসলাম রোমান, চাঁদপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, বিএমএ সাধারণ সম্পাদক মাহমুদ উন নবী মাসুম, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি এইচ এম আহসান উল্যাহ, চাঁদপুর জেলা প্রাইভেট হাসপাতাল ওনার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক জিএম শাহীন ।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলবে ইসলামিক ফাউন্ডেশনের গণশিক্ষা কেন্দ্রে হরিলুট: কাগজে-কলমে হাজারো শিক্ষার্থী, বাস্তবে নেই অস্তিত্ব! ফার্মগেটে বাসে আগুন, ধোঁয়ায় মেট্রো স্টেশনে অ্যালার্ম ‘শিল্পাঞ্চলে ১০০ শয্যাবিশিষ্ট ছয়টি হাসপাতাল নির্মিত হবে’ ছোট ভাইয়ের মৃত্যুর শোকে বড় ভাইয়ের মৃত্যু, একসঙ্গে জানাযা শেষে দাফন চাঁদপুরে বাকি না দেওয়ায় দোকানির বিরুদ্ধে থানায় অভিযোগ হাজীগঞ্জে নিজ উদ্যোগে ২ কিলোমিটার সড়ক সংস্কার করলেন ইউপি সদস্য পদপ্রার্থী সম্রাট প্রধানীয়া চাঁদপুরে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও লাইসেন্স বিহীন সিলিন্ডার গ্যাস বিক্রি , দুই প্রতিষ্ঠানকে জরিমানা কপ-৩১ সম্মেলনে যোগ দিতে আগামীকাল তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান চাঁদপুরে ২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ২৭ নেতাকর্মী গ্রেফতার মতলব উত্তরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা চাঁদপুরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধার প্রতিবাদে মানববন্ধন অডিট ফি ও সিডিএফ ক্যাটাগরিতে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ চান্দ্রা বিকল্প কেন্দ্রীয় সমবায় সমিত মতলব উত্তরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‍্যালি ও আলোচনা সভা চাঁদপুর বড় স্টেশনে ছিনতাই করা ১৮ ভরি স্বর্ণালংকার ও টাকাসহ গ্রেপ্তার ৩ মতলব দক্ষিণে র‍্যালি ও আলোচনার মাধ্যমে সমবায় দিবস পালিত চাঁদপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের ৩৮ নেতাকর্মীসহ ৪৪ জন গ্রেফতার, ২৫ কিশোর আটক মতলব দক্ষিণে বিপ্লব ও সংহতি দিবসে আলোচনাসভা হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল অ্যান্ড কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত শ্রেষ্ঠ সমবায়ী হিসাবে জাতীয় সমবায় পুরস্কার পাচ্ছেন মোঃ জসিম উদ্দীন মতলব দক্ষিণে প্রশাসনের বিপ্লব ও সংহতি দিবস পালিত