মালয়েশিয়ায় ২০ বাংলাদেশি’সহ ৬৫ অবৈধ বিদেশি গ্রেফতার

Reporter
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ এপ্রিল ৮, ২০২৩ | ১:৫৫
Link Copied Successfully!

মালয়েশিয়ায় কাগজবিহীন ২০ বাংলাদেশি’সহ ৬৫ জন বিদেশিকে গ্রেফতার করেছে দেশটির ইমিগ্রেশন পুলিশ। এ সময় জাল ভিসা, স্টিকার তৈরি সিন্ডিকেট চক্রের একজন বাংলাদেশি ও একজন ভারতীয় মূলহোতাকেও গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত বিদেশিদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণে সেমুনিয়া ডিটেনশন ক্যাম্পে পাঠানো হয়েছে।

শুক্রবার রাত ৯টায় দেশটির অভিবাসন বিভাগের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতু রুসলিন জুসোহ।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৫ ও ৬ এপ্রিল পুত্রজায়ার বিশেষ শাখার অফিসারদের সমন্বয়ে একটি এনফোর্সমেন্ট ডিভিশন গঠন করে গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা নজরদারি চালিয়ে এই সিন্ডিকেট চক্রের সদস্যদের গ্রেফতার করা হয়। অভিযানে ৪৩ জন ভারতীয়, ২০ জন বাংলাদেশি এবং ২ জন পাকিস্তানি নাগরিক রয়েছেন। তাদের সবার বয়স ২৫ থেকে ৪৫ বছর বয়সের মধ্যে। অভিযানের সময় তাদের কাছ থেকে ভারতীয় ৪০টি, বাংলাদেশি ২০টি ও পাকিস্তানের ২টিসহ মোট ৬৫টি পাসপোর্ট জব্দ করা হয়েছে।

এই ৬৫টি পাসপোর্ট দালালরা লোকদের কাছ থেকে জাল পিএলকেএস ওয়ার্ক পারমিট লাগিয়ে বৈধ করার লোভ দেখিয়ে সংগ্রহ করেছিল। প্রত্যেক পাসপোর্টে জাল ভিসা লাগানোর জন্য জন প্রতি ছয় হাজার রিঙ্গিত অগ্রিম নেওয়া হয়েছিল।

সিন্ডিকেটের মাস্টার মাইন্ড একজন ভারতীয় ৪৩ বছর বয়সী পুরুষ। রাজধানী কুয়ালালামপুরের ব্রিকফিল্ড এলাকায় প্রথমে তার অফিসে অভিযান চালানো হয়। এ সময় তার কাছ থেকে বিপুল পরিমাণ পাসপোর্ট ও জাল ভিসার স্টিকারসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। ওই ভারতীয় ব্যক্তির স্বীকারোক্তির ভিত্তিতে সেরেমবান রাজ্যে অভিযান চালিয়ে ৩০ বছর বয়সী এক বাংলাদেশী নাগরিককে গ্রেফতার করা হয়। তিনি এই সিন্ডিকেট চক্রের সক্রিয় সদস্য হিসেবে কাজ করছিলেন।

বিজ্ঞাপন

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে অধিকতর তদন্ত এবং পরবর্তী পদক্ষেপের জন্য সেমোনিয়া ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব