ইফতারিতে বানাতে পারেন ছানার জিলাপি

Reporter
পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ এপ্রিল ৫, ২০২৩ | ৪:০০
Link Copied Successfully!

অনেকে ইফতারিতে মিষ্টি খাবার খেতে ভালোবাসেন। স্বাদ বদলে জিলাপির বদলে বাসায় তৈরি করতে পারেন ছানার জিলাপি। রেসিপি দিয়েছি।

উপকরণ: ছানা ১ কাপ, সুজি ১ টেবিল চামচ, ময়দা ১ টেবিল চামচ, বেকিং সোডা সিকি চা-চামচ, মাওয়া অথবা গুঁড়া দুধ ১ টেবিল চামচ, কর্নফ্লাওয়ার ১ চা-চামচ, তেল পরিমাণমতো (ভাজার জন্য)।

শিরার উপকরণ—চিনি দেড় কাপ, পানি ২ কাপ, জাফরান ও এলাচিগুঁড়া সামান্য।

বিজ্ঞাপন

প্রণালি: সুজি ১ চা-চামচ পানিতে ভিজিয়ে রাখুন ১০ মিনিট। চিনি, পানি ও দারুচিনি ফুটিয়ে শিরা তৈরি করে নিন।

একটি পাত্রে ছানার সঙ্গে সুজি, ময়দা, বেকিং সোডা, কর্নফ্লাওয়ার মিশিয়ে ভালোভাবে মথে ছোট ছোট ভাগ করুন। এবার দুই হাতের তালুর সাহায্যে একটি করে ভাগ নিয়ে লেচি তৈরি করুন। এরপর সেটি প্যাঁচ দিয়ে জিলাপির আকৃতি দিন। এ রকম করে সব কটি বানিয়ে নিন।

চুলায় একটি কড়াইতে তেল গরম হতে দিন। গরম হলে তাতে জিলাপি ভেজে তুলুন। চুলার আঁচ মৃদু রাখবেন। ভাজা হলে তুলে নিন।

বিজ্ঞাপন

ভাজা জিলাপিগুলো সামান্য ঠান্ডা করে চিনির শিরায় ভেজান। ঘণ্টা দুই শিরায় রেখে তারপর পরিবেশন করুন।

E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা