পাঁচটি জেলে নৌকা’সহ ১৩ জেলেকে আটক

চাঁদপুরে এক কোটি আট লক্ষ মিটার কারেন্ট জাল জব্দ

Reporter
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ এপ্রিল ৫, ২০২৩ | ৩:২৩
Link Copied Successfully!
দুই মাস জাটকা রক্ষার প্রথম মাস শেষ। বিগত বছরের তুলনায় এবার পদ্মা মেঘনায় তিনগুণ বেশি অভিযান পরিচালিত হয়েছে বলে দাবী নৌ-পুলিশের।
বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত পদ্মা-মেঘনায় হেডকোয়ার্টার, নারায়ণগঞ্জ, শরীয়তপুর ও চাঁদপুর  নৌ-পুলিশের ১২ টি ইউনিট ২০ টি স্প্রীড বোট নিয়ে অভিযান পরিচালনা করেন।
নৌ-পুলিশের অতিরিক্ত ডিআইজি শফিকুল ইসলাম ও কাইয়ুমুজ্জামানের নেতৃত্বে পদ্মার কাচিকাটা চরে অভিযান চালিয়ে এক কোটি আট লক্ষ মিটার কারেন্ট জাল, ৫ টি জেলে নৌকাসহ ১৩ জেলেকে আটক করা হয়েছে।
চাঁদপুর নৌ -পুলিশ সুপার কামরুজ্জামান জানান, শুধু মাত্র মার্চ মাসে ৬ শতাধিক জেলেকে আটক, ৫ হাজার কেজি জাটকা, সাড়ে ৬ কোটি মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। এতে ৮৪ টি মামলায় ৩০ টির মত মোবাইল কোর্ট পরিচালনা করে জেলেদের বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়।
ওই সময় উপস্থিত ছিলেন নৌ-পুলিশের নৌ-পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার বেলায়েত হোসেন ও নৌ পুলিশের ইনচার্জ কামরুজ্জামানসহ ১২ টি ইউনিটের নৌ-পুলিশের কর্মকর্তাবৃন্দ।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা হাজীগঞ্জে ৫নং সদর ইউনিয়নে প্রবাসির বাড়ী ঘর নির্মানে বাঁধা, জোরপূর্বক দখলের চেস্টার অভিযোগ মেনাপুর পীর বাদশা মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ চাঁদপুর সরকারি হাসপাতালে ছাদের পলেস্তারা খসে পড়ে আহত ৩ রোগী ডেঙ্গু পরিস্থিতিতে পরিষ্কার-পরিচ্ছন্নতায় ডিসির সাথে মতবিনিময় সভা