
রাজারগাঁও ইউনিয়নে বিএনপির ইফতার মাহফিল
Link Copied Successfully!

বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি, মহান স্বাধীনতা যুদ্ধে বীর শহীদের স্মরনে ও জীবিত সকলের জন্য রাজারগাঁও ইউনিয়ন বিএনপি, যুবদল ও ছাত্রদলের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
হাজীগঞ্জ উপজেলা বি এন পির সিনিয়র সহ সভাপতি আলহাজ্ব মোঃ মিজানুর রহমান তালুকদারের সার্বিক পরিচালনায় শনিবার বিকালে রাজারগাঁও বাজারে ইফতার মাহফিল সম্পন্ন হয় ।
ওই সময় উপস্থিত ছিলেন হাজীগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আবু রায়হান সোহেল, শহীদুল ইসলাম, সাখাওয়াত হোসেন, ইউনিয়ন বিএনপির নেতা শফিকুল ইসলাম, শাহ আলম ভুট্টু, আলী আহমেদ, ইউনিয়ন যুবদলের সহ সভাপতি মোঃ জামাল খান রিজভী, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ মাহমুদুল হাসান, ইউনিয়ন ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রবিউল ইসলাম, প্রচার সম্পাদক সম্রাট, ছাত্র নেতা মামুন হাজী, সোহাগ সহ ইউনিয়ন বিএনপি যুবদল ও ছাত্র দলের নেতৃবৃন্দ।








