ফিলিপাইনে ফেরিতে আগুন, নিহত ৩১

Reporter
পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ মার্চ ৩১, ২০২৩ | ৪:৩৯
Link Copied Successfully!

ফিলিপাইনে যাত্রীবাহী একটি ফেরিতে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১ জনে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন অনেকে।

কোস্টগার্ডের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় ফিলিপাইনের দক্ষিণাঞ্চলের বাসিলান প্রদেশে এ দুর্ঘটনা ঘটে। ফেরিটিতে ২৫০ জনের মতো যাত্রী ছিলেন। এদের মধ্যে ২ শতাধিক মানুষকে উদ্ধার করা হয়েছে।

মিন্দানাও অঞ্চল কোস্টগার্ডের প্রধান কমোডর রিজার্ড মারফে স্থানীয় ডিজিএমএম রেডিও স্টেশনকে জানান, ফেরির একটি শীতাতপ নিয়ন্ত্রিত কেবিন থেকে আগুনের সূত্রপাত হয়। ওই কেবিনে থাকা ৯ জন গুরুতর আহত হয়েছেন উল্লেখ করে তিনি আরও জানান, একসঙ্গে ৪৩০ জন যাত্রী বহনে সক্ষম ওই ফেরিটি।

বিজ্ঞাপন

এমভি লেডি ম্যারি জয়-৩ নামের ফেরিটির কয়েকটি ছবি প্রকাশ করেছে কোস্টগার্ড। এতে দেখা যায়, উদ্ধারকারী জাহাজ আগুন নেভাতে পানি ছেটাচ্ছে। আর উদ্ধারকৃত যাত্রীদের সমুদ্রের পাড়ে নিয়ে আসা হচ্ছে।

দুর্ঘটনার কারণ খুঁজে বের করতে তদন্তের পাশাপাশি নিরাপত্তা মূল্যায়নের বিষয়ে সহায়তা করার কথা জানিয়েছে ফিলিপাইন কোস্টগার্ড। এছাড়া সমুদ্রে তেল ছড়িয়ে পড়ে কিনা, সেদিকেও লক্ষ্য রাখার কথা জানানো হয়েছে।

রয়টার্স বলছে, নৌ ও জাহাজ পরিবহণের নিরাপত্তার ক্ষেত্রে ফিলিপাইন বেশ ঝুঁকিপূর্ণ। সেখানে নৌযানগুলো অতিরিক্ত যাত্রী নিয়ে চলাচল করে। এছাড়া মেয়াদোত্তীর্ণ পুরনো ফিটনেসবিহীন যানগুলোও বাঁধা ছাড়াই চলাচল করে।

বিজ্ঞাপন

সূত্র: যুগান্তর

E/N

 

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ