
মোহাম্মদপুর স’প্রাবিতে স্বাধীনতা দিবস পালিত


হাজীগঞ্জ উপজেলার ৯নং গন্ধর্ব্যপুর ইউনিয়নের মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস এবং পুরষ্কার বিতরণ সম্পন্ন হয়েছে।
রোববার সকালে বিদ্যালয়ের ছাত্র-শিক্ষক মিলনায়তনে বিদ্যালয় পরিচালনা পর্ষদের (ভারপ্রাপ্ত) সভাপতি মাসুদুজ্জামানের সভাপতিত্বে ও সহকারী-শিক্ষক কামাল কামাল হোসেন চৌধুরীর সঞ্চালনায় বক্তৃতা করেন বিদ্যালয়ের পিটিআই কমিটির সভাপতি খালেকুজ্জামান শামীম।


অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সাদেক।
বক্তৃতা শেষে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত রচনা ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হওয়া বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন অতিথিরা।
অনুষ্ঠানে ওই সময় বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইব্রাহিম খলিল, জুলেখা বেগম, কামরুন্নাহার মিরা’সহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।








