চাঁদপুরে গণহত্যা দিবসে আলোচনা সভা

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ মার্চ ২৫, ২০২৩ | ৬:৪০
Link Copied Successfully!

২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫)দুপুরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক (ডিসি) কামরুল হাসান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মিলন মাহমুদ।

তিনি বলেন, পাক হানাদার বাহিনী ওই সময়ে আমাদেরকে বিভিন্নভাবে নির্যাতিত করেছে। ২৫ মার্চের কালরাত্রে আমাদেরকে সর্বশেষ পেরেকটি ডুকিয়েছিলো। আজকের আলোচনা সভার কারণ হচ্ছে বর্তমান প্রজন্মকে সঠিক ইতিহাস সম্পর্কে জানানো। সঠিক ইতিহাস জানতে আমাদের খুব কষ্ট হয়েছিলো। ২৫ মার্চের ঘটনার ইতিহাসও জানতে আমাদের প্রায় অনেকবছর লেগেছে। ২৫ মার্চের ইতিহাস জানতে হলে তার গুরুত্ব সম্পর্কে জানতে হবে। ২০১৮ সালের গণহত্যা দিবস হিসেবে স্বীকৃতি পেয়েছি। তবে এখনও আমরা আন্তর্জাতিক স্বীকৃতি পাইনি। আশাকরি অল্পসময়ের মধ্যে আমরা সেই স্বীকৃতি পেয়ে যাব।

বিজ্ঞাপন

বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার মো. মিলন মাহমুদ বলেন, মার্চ মাসের প্রতিদিনের ঘটনা বলতে গেলে অনেক সময় লাগবে। কারণ মার্চের প্রতিটি দিনই খুবই গুরুত্বপূর্ণ। বাঙ্গালিকে চিরতরে ধ্বংস করে দেয়ার জন্যেই ২৫ মার্চের কালরাত্রিতে এ ধ্বংসযজ্ঞ চালিয়েছিল পাক বাহিনী। তাদের লক্ষ্য ছিল বাংলাদেশের শুধু মাটি থাকবে কোন মানুষ থাকবে না। ঢাকার কিছু কিছু গুরুত্বপূর্ণ জায়গাকে লক্ষ্য করে তারা তাদের টার্গেট সাজিয়ে ছিলো। ৩৭ টি গাড়ী নিয়ে প্রথম বহর বেরিয়ে ছিলো ঢাকার উপর আক্রমন করার জন্যে। পরে আরো গাড়ীর জড়ো হয়ে আক্রমন করে ঢাকার বিভিন্ন জায়গায়। প্রথম আক্রমন হয় রাজারবাগ পুলিশ লাইনে। পাক সেনাবাহিনী বিরুদ্ধে প্রথম আক্রমন হয়েছিলো চামেলিবাগে। সেখানে রাজারবাগ পুলিশেরা থ্রি নট থ্রি রাইফেল দিয়ে সেসময়ের পাক সেনাবাহিনীর উপর গুলি চালায়।

অতিরিক্ত জেলা প্রশাসক ইমতিয়াজ হোসেনের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির উদ্দিন আহমেদ, পুরান বাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদার, এনএসআই এর উপ-পরিচালক শাহ আরমান আহমেদ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সহকারি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ইয়াকুব আলী মাষ্টার প্রমূখ।

আলোচনা সভা শেষে শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়। অনুষ্ঠানে শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন কালেক্টরেট জামে মসজিদের ইমাম মাওলানা মোশাররফ হোসাইন ও গীতা পাঠ করেন বিশ্বজিৎ দাস।

বিজ্ঞাপন

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ