আজকের নামাজের সময়সূচি

পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ মার্চ ১৯, ২০২৩ | ১২:৫৩
Link Copied Successfully!

মুসলমানদের ওপর দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা ফরজ। মানুষ যেখানে থাকুক না কেন— সময়মতো নামাজ আদায় করতেই হয়। এই ব্যাপারে আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারিমে ইরশাদ করেন, ‘নামাজ মুমিনের জন্য নির্দিষ্ট সময়ে ফরজ।’ (সুরা নিসা, আয়াত : ১০৩)

তাই কোনো ধরনের ওজর বা অপারগতা ছাড়া কোনো নামাজ সময় চলে যাওয়ার পর আদায় করা— জায়েজ নেই। কেউ ইচ্ছাকৃত সময়মতো নামাজ আদায় না করলে, তাকে গুনাহগার হতে হবে। (সহিহ বুখারি, হাদিস : ৪৯৬)

 

বিজ্ঞাপন

প্রত্যেকের উচিত নামাজের সঠিক সময় জেনে ঠিকমতো নামাজ পড়া। আজ রোববার, ১৯ মার্চ ২০২৩ ইংরেজি, ০৫ চৈত্র ১৪২৯ বাংলা, ২৬ শাবান ১৪৪৪ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচী  তুলে ধরা হলো-

নামাজের সময়সূচি

ফজর- ৪:৫১ মিনিট।
জোহর- ১২:১০ মিনিট।
আসর- ৪:২৭ মিনিট।
মাগরিব- ৬:১৩ মিনিট।
ইশা- ৭:২৫ মিনিট।

বিজ্ঞাপন

নামাজের নিষিদ্ধ সময় :

সূর্যোদয় – ৬:০৪ – ৬:১৯
দুপুর- ১২:০১ – ১২:০৬
সূর্যাস্ত-৬:০৯ – ৬:১২

নামাজের নিষিদ্ধ সময়গুলোতে ফরজ, ওয়াজিব ও নফল কোনো ধরনের নামাজ আদায় করা জায়েজ নেই। এমনকি কাজা নামাজও পড়া যাবে না। তবে এ সময় জানাজা এলে— তা আদায় করতে পারবে, তবে তা মাকরুহ হবে। অনুরূপ কোনো ব্যক্তি যদি এ সময় আয়াতে সিজদা পাঠ করে, তাহলে তিনি সিজদায়ে তিলাওয়াত আদায় করতে পারবেন; কিন্তু তা মাকরুহ হবে। (তিরমিজি, হাদিস : ১৫৬; সহিহ বুখারি, হাদিস : ১২৩১; মুসলিম, হাদিস : ১৩৭৩; সুরা মুহাম্মদ, আয়াত : ৩৩)

নফল নামাজের সময়:

তাহাজ্জুদ,সাহরী (শেষ) -৪:৪৪
ইশরাক- ৬:২০ – ১২:০০
চাশত -৬:২০ – ১২:০০

নফল নামাজের বিশেষ সওয়াব রয়েছে। হাদিসে বর্ণিত হয়েছে, ‘তুমি বেশি বেশি সিজদা করো (নফল নামাজ)। কেননা তোমার প্রতিটি সিজদার বিনিময়ে আল্লাহ তোমার একটি মর্যাদা বৃদ্ধি করবেন এবং একটি গুনাহ মিটিয়ে দেবেন।’ -(সহিহ মুসলিম, হাদিস : ৪৮৮)

সূর্যোদয় ও সূর্যাস্ত

আজ সূর্যাস্ত- ৬:০৯ মিনিট।
আজ সূর্যোদয়- ৬:০৪ মিনিট।

বিভাগীয় শহরের জন্য উল্লেখিত সময়ের সঙ্গে যেসব বিভাগে সময় যোগ-বিয়োগ করতে হবে, তাহলো-

বিয়োগ করতে হবে-

চট্টগ্রাম: -০৫ মিনিট।
সিলেট: -০৬ মিনিট।

যোগ করতে হবে-

খুলনা: +০৩ মিনিট।
রাজশাহী: +০৭ মিনিট।
রংপুর: +০৮ মিনিট।
বরিশাল: +০১ মিনিট।

নামাজ না পড়ার শাস্তি:

নামাজ না পড়লে কঠিন শাস্তির হুঁশিয়ারি উচ্চারণ করেছেন আল্লাহ তায়ালা। বর্ণিত হয়েছে, কেয়ামতের দিন জাহান্নামীদের জিজ্ঞাসা করা হবে— ‘কেন তোমরা সাকার নামক জাহান্নামে এলে? তারা বলবে, আমরা তো নামাজি ছিলাম না এবং আমরা মিসকিনদের খাবার দিতাম না; বরং আমরা সমালোচনাকারীদের সঙ্গে সমালোচনায় নিমগ্ন থাকতাম। এমনকি আমরা প্রতিদান দিবসকে (কেয়ামত) অস্বীকার করতাম। আর এভাবেই হঠাৎ আমাদের মৃত্যু এসে গেল।’ (সুরা মুদ্দাসসির, আয়াত : ৩৮-৪৭)

সূত্র : ইসলামিক ফাউন্ডেশন 

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা