শাহরাস্তিতে পানির পাম্পের তারে জড়িয়ে প্রাণ গেলো দুই প্রতিবন্ধী ভাই-বোনের

ফয়েজ আহমেদ
আপডেটঃ মার্চ ১৮, ২০২৩ | ৩:১৬
Link Copied Successfully!

শাহরাস্তি পৌরসভার পশ্চিম উপলতা ভূঁইয়া বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ভাই বোনের মৃত্যু হয়েছে।

শনিবার (১৮ মার্চ) দুপুর ১ টায় এ দুর্ঘটনা ঘটে।

তারা ওই বাড়ির মৃত মোঃ শাহজাহান ভূঁইয়ার শারীরিক প্রতিবন্ধী ছেলে আবদুর রহমান ফাহিম (৭) ও বুদ্ধি প্রতিবন্ধী ফাহিমা আক্তার (১৬)।

বিজ্ঞাপন

স্থানীয় বাসিন্দা মোরশেদ আলী জানান, তাদের বসতঘরে পাশে টিউবওয়েলের সাথে যুক্ত পাম্পের বৈদ্যুতিক তারে জড়িয়ে এই দুর্ঘটনা ঘটে । বড়বোন ফাহিমা আক্তার তাকে বাঁচতে এগিয়ে গেলে সেও ওই তারে জড়িয়ে যায়। তাদেরকে উদ্ধার করে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে  জরুরি বিভাগে কর্মরত চিকিৎসা কর্মকর্তা ডা. নুসরাত জাহান তাদের মৃত ঘোষণা।

তিনি আরও জানান, ফাহিমা স্থানীয় মেহের উচ্চ বিদ্যালয়ে ১০ম শ্রেনীতে পড়ত, আরেক ভাই আজিজ ফাহাদও (২৩) শারীরিক প্রতিবন্ধী।

পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ জয়নাল আবেদীন জানান, শিশু দুটিকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলেও বাঁচানো সম্ভব হয়নি।

বিজ্ঞাপন

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসা কর্মকর্তা ডা. নুসরাত জাহান জানান, তাদের পরীক্ষা-নিরীক্ষা করে মৃত পাওয়া গেছে। তাদের পরিবার বলছে তারা বিদ্যুতায়িত হয়।

ঘটনার বিষয়টি নিশ্চিত করে শাহরাস্তি থানা অফিসার ইনচার্জ শহীদ হোসেন জানান, এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ