চাঁদপুর ল্যাবরেটরি স্কুলে ব্যতিক্রমি আয়োজনে জাতীয় শিশু দিবস উদযাপন

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ মার্চ ১৮, ২০২৩ | ১২:৪৫
Link Copied Successfully!
কেউ সেজেছে বঙ্গবন্ধু, কেউ ভাষাবীর, মুক্তিযোদ্ধা, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা। কেউ আবার কৃষক, শিক্ষক, দিনমজুর, গ্রামের বধু থেকে করোনার সম্মুখ যোদ্ধা (ডাক্তার)। তাদের এই যেমন খুশি তেমন সাজ- জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন এবং জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে। তারা নিজেদের ইচ্ছে মত সাজে সজ্জিত হয়ে কেক কেটে হাসি-আনন্দ’ বিশেষ এ দিনটি উদযাপন করে।

কোমলমতি ক্ষুদে শিক্ষার্থীদের নিয়ে এমন ভিন্নধর্মী আয়োজন করে শিশুশিক্ষার আধুনিক ও অনন্য বিদ্যাপীঠ চাঁদপুর ল্যাবরেটরি স্কুল। বঙ্গবন্ধুর জন্মদিন এবং জাতীয় শিশু দিবসের তাৎপর্য ভবিষ্যৎ প্রজম্মের মাঝে তুলে ধরতেই ১৭মার্চ শুক্রবার সকা‌লে বিদ্যালয় প্রাঙ্গণে এ আয়োজন করা হয়। এতে বিজয়ীদের পাশাপাশি আয়োজনে অংশ নেয়া প্রত্যেক শিক্ষার্থীকে দেয়া হবে বিশেষ পুরস্কার।

চাঁদপুর ল্যাবরেটরী স্কুলের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ মৃণাল কান্তি দাসের সভাপতিত্বে এবং পরিচালক ও সহকারি অধ্যক্ষ মৃদুল কান্তি দাসের পরিচালনায়, শিশু দিবসের আলোচনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মাতৃপীঠ সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক মো. মাসুদুর রহমান, চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক আ. আজিজ শিশির, ইংরেজি শিক্ষক নাজির আহমেদ, সমাজ বিজ্ঞান বিভাগের শিক্ষক মো. মহসীন মিয়া।

বিজ্ঞাপন

এসময় উপস্থিত ছিলেন, শিক্ষার্থীদের অভিভাবক এবং চাঁদপুর সাহিত্য মঞ্চের সাধারণ সম্পাদক আশিক বিন রহিম, চাঁদপুর ল্যাবরেটরী স্কুলের সহকারি শিক্ষিকা নাজনিন হোসাইন, বিথী কর্মকার, সুমি শীল, নুসরাত জাহান, ইসরাত নাহার, তানজিলা আক্তার, সুলতানা হারুনসহ শিক্ষার্থী এবং তাদের অভিভাবকগণ।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা হাজীগঞ্জে ৫নং সদর ইউনিয়নে প্রবাসির বাড়ী ঘর নির্মানে বাঁধা, জোরপূর্বক দখলের চেস্টার অভিযোগ মেনাপুর পীর বাদশা মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ চাঁদপুর সরকারি হাসপাতালে ছাদের পলেস্তারা খসে পড়ে আহত ৩ রোগী ডেঙ্গু পরিস্থিতিতে পরিষ্কার-পরিচ্ছন্নতায় ডিসির সাথে মতবিনিময় সভা ফরিদগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ গ্রেপ্তার