কান্নার শব্দে ময়লার স্তূপে মিলল ফুটফুটে নবজাতক

Reporter
পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ মার্চ ১৬, ২০২৩ | ১২:৫৫
Link Copied Successfully!

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ময়লার স্তূপ থেকে স্থানীয় এলাকাবাসীর সহযোগিতায় জীবিত এক নবজাতককে উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার রাতে (১৪ মার্চ) উপজেলার গোলাকান্দাইল- আড়াইহাজার সড়কের ডহরগাঁও এলাকার একটি ময়লার স্তূপে কান্নার শব্দ শুনে ওই নবজাতককে উদ্ধার করা হয়।

তবে ধারণা করা হচ্ছে- ওই নবজাতককে হত্যার উদ্দেশ্যে ওই ময়লার স্তূপে কে বা কারা ফেলে রেখে যায়।

গোলাকান্দার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল হাসান তুহিন জানান, মঙ্গলবার রাত ১১টার দিকে গোলাকান্দাইল-আড়াইহাজার সড়কের পাশে ডহরগাঁও এলাকার ময়লার স্তূপে পলিথিনে মোড়ানো একটি নবজাতকের কান্নার শব্দ পান এলাকাবাসী। এ সময় এলাকাবাসী গিয়ে ওই নবজাতককে পলিথিন মোড়ানো দেখতে পেয়ে জীবিত উদ্ধার করেন। পরে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল হককে অবহিত করেন। ইউএনও ফয়সাল হক নবজাতককে প্রশাসনের হেফাজতে নিয়ে চিকিৎসা শুরু করেন।

বিজ্ঞাপন

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল হক বলেন, পলিথিনে মোড়ানো অবস্থায় ওই নবজাতককে উদ্ধার করা হয়। উদ্ধার হাওয়া নবজাতক কন্যাসন্তান। তার গলায় কাঁটা জখম রয়েছে। মাথার ডান পাশে ক্ষত রয়েছে। এছাড়া পোকামাকড় শরীরের কিছু অংশ কামড়িয়ে ক্ষত করেছে।

তিনি বলেন, ধারণা করা হচ্ছে- কয়েক ঘণ্টা আগে ময়লার স্তূপে হত্যার উদ্দেশ্যে ওই নবজাতককে ফেলে রাখা হয়েছিল। বর্তমানে নবজাতককে চিকিৎসা দেওয়া হচ্ছে। উপজেলার প্রশাসনের পক্ষ থেকে আমরা সার্বক্ষণিক এ ব্যাপারে তদারকি করছি। তবে নবজাতকের অবস্থা আশঙ্কাজনক। এটা একটা ন্যক্কারজনক ঘটনা।

তিনি আরও বলেন, আল্লাহ নবজাতককে বাঁচিয়ে রাখলে ও সুস্থ হয়ে উঠলে সরকারি নিয়ম অনুযায়ী অভিভাবক হয়ে কেউ নিতে চাইলে দিয়ে দেওয়া হবে।

বিজ্ঞাপন

সূত্র: যুগান্তর

E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ