চাঁদপুরে মাদকদ্রব্য’সহ কুমিল্লার শাহিন গ্রেফতার

পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ মার্চ ১৩, ২০২৩ | ৯:২৪
Link Copied Successfully!

চাঁদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নিয়মিত মাদকবিরোধী অভিযানে ৯৭ বোতল ফেনসিডিল’সহ গ্রেফতার হয়েছে কুমিল্লা জেলার মাদক বিক্রেতা মো. শাহিন ভুঁইয়া (২০)।

সোমবার বেলা আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে চাঁদপুর শহরের উত্তর শ্রীরামদী নিশি বিল্ডিং এলাকা থেকে গ্রেফতার করা হয়।

শাহীন কুমিল্লা জেলার দাউদকান্দি থানার কয়রাপুর গ্রামের ভুঁইয়া বাড়ীর মো. আলমগীর ভুঁইয়ার ছেলে।

বিজ্ঞাপন

রাতে এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. এমদাদুল ইসলাম মিঠুন।

তিনি বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে আমাদের উপ-পরিদর্শক বাপন সেন এর নেতৃত্বে গঠিত রেডিং টিম গোপন সংবাদের ভিত্তিতে শাহীনকে ৯৭ বোতল ফেনসিডিলসহ হাতে নাতে গ্রেফতার করেন। বিকেলে তার বিরুদ্ধে চাঁদপুর সদর মডেল থানায় মামলা হয়েছে।

মঙ্গলবার সকালে চাঁদপুর আদালতে পাঠানো হবে। চাঁদপুর জেলায় মাদক বিরোধী সচেতনতামূলক কর্মসূচি এবং মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা হাজীগঞ্জে ৫নং সদর ইউনিয়নে প্রবাসির বাড়ী ঘর নির্মানে বাঁধা, জোরপূর্বক দখলের চেস্টার অভিযোগ মেনাপুর পীর বাদশা মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ চাঁদপুর সরকারি হাসপাতালে ছাদের পলেস্তারা খসে পড়ে আহত ৩ রোগী ডেঙ্গু পরিস্থিতিতে পরিষ্কার-পরিচ্ছন্নতায় ডিসির সাথে মতবিনিময় সভা ফরিদগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ গ্রেপ্তার