স্বামীকে ফাঁসাতে দুই মাসের শিশু সন্তানকে পুকুরে ফেলে দিলো মা

পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ মার্চ ১৩, ২০২৩ | ৫:২৪
Link Copied Successfully!

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার পূর্বভাগ ইউনিয়নে শিশুসন্তানকে হত্যার অভিযোগে মা তাহমিনা আক্তারকে আটক করেছে পুলিশ।

সোমবার বিকেলে নাসিরনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ সরকার এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন সকালে তাকে আটক করা হয়। রোববার রাতে ওই ইউনিয়নের চান্দের পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

আটককৃত তাহমিনা আক্তার (২৬) উপজেলার পূর্বভাগ ইউনিয়নের চান্দের পাড়া গ্রামের বাসিন্দা।

বিজ্ঞাপন

নিহত শিশু উপজেলার গোকর্ণ ইউনিয়নের নূরপুর গ্রামের মো. খোকন মিয়ার ছেলে সাইম (দুইমাস)।

পুলিশ সূত্রে জানা গেছে, প্রায় ১১ বছর আগে তাহমিনা ও খোকন মিয়ার মধ্যে পারিবারিকভাবে বিয়ে হয়। এরই মধ্যে তাদের ঘরে চারটি সন্তান জন্মগ্রহণ করে। সবশেষ ছোট ছেলে সাইম জন্ম নেওয়ার পর তার নাম রাখার সময় খাওয়া-দাওয়ার আয়োজন করেন খোকন মিয়া। তাহমিনার বাবার বাড়ির কম লোকজনকে দাওয়াত দেন খোকন। এমন অভিযোগ এনে স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য হয়। পরদিন রাগ করে বাবার বাড়ি চলে যান তাহমিনা। পরে সেখানে এসে খোকনকে ফাঁসানোর ফন্দি করেন তাহমিনা। রোববার রাত ১১টায় সাইমকে বাড়ির পাশের পুকুরে ফেলে দেন তাহমিনা। এ সময় একই দিন রাতেই তাহমিনা পাড়ার সবাইকে বলতে থাকেন খোকন এসে তার সন্তান সাইমকে নিয়ে পালিয়ে গেছেন।

এদিকে পরদিন সকালে স্থানীয়রা পুকুরে গোসল করতে গেলে একটি মরদেহ দেখতে পান স্থানীয়রা। তখন পুলিশ এসে শিশুর মরদেহ উদ্ধার করে ও তাহমিনাকে আটক করে।

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ সরকার জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে তাহমিনা তার সন্তানকে হত্যার দায় স্বীকার করেছেন। এ ঘটনায় স্বামী খোকন তার স্ত্রী তাহমিনার বিরুদ্ধে হত্যা মামলার প্রস্তুতি নিচ্ছেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ