করফুলেন্নেছা সরকারি মহিলা কলেজের নবীনবরণ ও পুরষ্কার বিতরণ

পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ মার্চ ১১, ২০২৩ | ১০:২২
Link Copied Successfully!

শাহরাস্তি-হাজীগঞ্জের গনমানুষের নেতা, মহান মুক্তিযুদ্ধের ১ নং সেক্টর কমান্ডার, সাবেক সফল স্বরাষ্ট্রমন্ত্রী মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম এমপি বলেছেন, বিজ্ঞানী নিউটনের এ প্লাস ছিলো না, কিন্তু আধুনিক বিজ্ঞান এখনো তাঁর সুত্রেই চলছে। এরকম অনেক নজির রয়েছে যাঁরা এ প্লাস পায়নি কিন্তু ব্যক্তিগত জীবনে নিজেকে অনেক উচ্চতায় পৌঁছে নিয়েছেন কেবল গভীর অধ্যয়নের মাধ্যমে। কেবল এ প্লাসের জন্য লেখাপড়া নয়, জ্ঞানার্জনের জন্য লেখাপড়া করতে হবে। তোমাদের প্রচুর অধ্যয়ন করতে হবে। লক্ষ শহীদের প্রানের বিনিময়ে এই দেশ ছিনিয়ে এনেছি আমরা। তাদের ঋণ তোমাদের শোধ দিতে হবে। শুধু সার্টিফিকেট অর্জন করলেই হবে না, জ্ঞান অর্জন করতে হবে।

তিনি আরো বলেন, সকল শিক্ষার্থীদের মাঝে প্রতিযোগীতা থাকতে হবে, তবে প্রতিযোগীতায় হিংসা থাকবে না, তাতে থাকবে সহমর্মিতা ও সহনশীলতা। তবেই প্রতিযোগীতার সার্থকতা আসবে।

শনিবার দুপুরে শাহরাস্তি উপজেলার নাওড়ায় অবস্থিত করফুলেন্নেছা সরকারি মহিলা কলেজ মাঠে কলেজের নবীনবরণ ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা গুলো বলেন।

বিজ্ঞাপন

কলেজ অধ্যক্ষ আহমেদ হোসেন মজুমদারের সভাপতিত্বে ও সহকারি অধ্যাপক একেএম মাহবুবুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসরিন জাহান চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হুমায়ন রশিদ, পৌরসভা মেয়র হাজী আব্দুল লতিফ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জেড এম আনোয়ার হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন, শাহরাস্তি মডেল থানা অফিসার ইনচার্জ মোঃ শহিদ হোসেন, পৌরসভা আওয়ামীলীগের সভাপতি মঞ্জুরুল ইসলাম জুয়েল, সাধারণ সম্পাদক মাহবুবুল আলম চৌধুরী, শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি মোঃ মঈনুল ইসলাম কাজল ও সাধারণ সম্পাদক স্বপন কর্মকার প্রমুখ।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ