ডাচ্-বাংলা ব্যাংকের সোয়া ১১ কোটি টাকা ছিনতাই

পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ মার্চ ৯, ২০২৩ | ৫:৫৩
Link Copied Successfully!

রাজধানীর উত্তরার তুরাগে অস্ত্র ঠেকিয়ে ডাচ্-বাংলা ব্যাংকের গাড়ি থেকে সাড়ে ১১ কোটি টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে তুরাগের ১৬ নম্বর সেক্টরের ১১ নম্বর ব্রিজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, সশস্ত্র একটি চক্র গাড়িটি ঘিরে ধরে টাকা ছিনতাই করে নিয়ে যায়। পুলিশ বলছে, ব্যাংক দাবি করছে ওই গাড়িতে সাড়ে ১১ কোটি টাকা ছিল।

বিজ্ঞাপন

ঘটনা সম্পর্কে তুরাগ থানার ডিউটি অফিসার শেখ জাহিদ বলেন, ঘটনার খবর পেয়ে উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার, ওসিসহ ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে রয়েছেন। এ ঘটনার বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

তুরাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মওদুদ হাওলাদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, একটি সিকিউরিটি কোম্পানির গাড়িতে করে ডাচ বাংলা ব্যাংকের বুথে টাকা রাখতে সাভার ইপিজেড যাচ্ছিল। সশস্ত্র একটি চক্র গাড়িটি ঘিরে ধরে টাকা ছিনতাই করে নিয়ে যায়। ব্যাংক কর্তৃপক্ষের দাবি, ওই গাড়িতে ১১ কোটি ২৫ লাখ টাকা ছিল।’

ওসি মওদুদ হাওলাদার বলেন, ‘সশস্ত্র অবস্থায় ছিনতাইকারীরা অস্ত্রের মুখে জিম্মি করে টাকা ছিনিয়ে নেয় বলে অভিযোগ পেয়েছি। আমরা টাকা উদ্ধারের চেষ্টা চালাচ্ছি। সিসি ক্যামেরার দেখে ছিনতাইকারীদের আটকের চেষ্টা চলছে।’

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ