স্বামীকে ভিডিওকলে রেখে স্ত্রীর আত্মহত্যা

Reporter
পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ ফেব্রুয়ারি ২৫, ২০২৩ | ৬:৫৭
Link Copied Successfully!

কক্সবাজার শহরের কলাতলী এলাকায় সুমি আক্তার (২৭) নামের এক নারী আত্মহত্যা করেছেন। দাম্পত্য কলহের জেরে স্বামীকে ভিডিওকলে রেখে আত্মহত্যা করেছেন তিনি।

শনিবার সকাল ১০টার দিকে কক্সবাজার পৌরসভার ১২নং ওয়ার্ড পূর্ব কলাতলী ঝিরিঝিরি পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত সুমি আক্তার কলাতলী এলাকার কবিরের মেয়ে।

বিজ্ঞাপন

বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম।

স্বজনরা জানান, সুমি আক্তারের সঙ্গে জাহাঙ্গীরের (৩০) প্রেমের সম্পর্ক ছিল। প্রায় ৩ বছর আগে তাদের বিয়ে হয়। বিয়ের পর তারা দুইজন কক্সবাজার শহরের কলাতলী ঝিরিঝিরি পাড়া এলাকায় বসবাস করতেন। ব্যবসায়িক কাজে জাহাঙ্গীর কক্সবাজার শহরের বাইরে থাকতেন। দীর্ঘদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে বিভিন্ন কারণে বিবাদ চলছিল। এরই জের ধরে শনিবার সকাল ১০টার দিকে স্বামীকে ভিডিও কলে দিয়ে ঘরের বারান্দার ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন সুমি।

পরে স্বামী জাহাঙ্গীর তার শাশুড়িকে ফোনে বিষয়টি জানালে পরিবারের লোকজন দরজা ভেঙে সুমির ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।

বিজ্ঞাপন

কক্সবাজার পৌরসভার ১২নং ওয়ার্ড কাউন্সিল এমএ মনজুর জানান, ইমোতে ভিডিও কলে স্বামীর সঙ্গে পারিবারিক কলহের কারণে সুমি আক্তার নামে এক নারী আত্মহত্যা করেছেন। স্থানীয় সূত্রে ঘটনাটি শুনে পুলিশকে বিষয়টি জানানো হয়েছে। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

সূত্র:যুগান্তর
E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ