ট্রাক মালিকরা ‘টম অ্যান্ড জেরি’ খেলছেন: মেয়র আতিক

পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ ফেব্রুয়ারি ২৩, ২০২৩ | ১০:২৫
Link Copied Successfully!

ঢাকার তেজগাঁওয়ে ‘মেয়র আনিসুল হক’ সড়কে ট্রাক রাখা নিয়ে সিটি করপোরেশন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে ট্রাক মালিকরা ‘টম অ্যান্ড জেরি’ খেলা খেলছেন বলে মন্তব্য করেছেন উত্তরের মেয়র আতিকুল ইসলাম।

মেয়র আতিকের অভিযোগ, সিটি করপোরেশন থেকে ‘ট্রাক স্ট্যান্ডের’ সামনের ওই সড়কটি পরিদর্শনে যাওয়ার আগে আগে ট্রাক সরিয়ে নেওয়া হয়। তারা চলে গেলেই ট্রাক ফিরিয়ে এনে সড়ক `বেদখল’ করা হয়।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিক বুধবার তেজগাঁওয়ে ‘মেয়র আনিসুল হক’ সড়ক পরিদর্শনে গিয়ে এ কথা বলেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, আমরা এখানে এলে এই রাস্তা খালি হয়ে যায়। আবার আমরা ফিরে গেলে আগের মতোই সড়ক দখল করে রাখে। ট্রাক মালিকরা আমাদের আর আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে টম অ্যান্ড জেরি খেলা খেলছে।

মেয়রের ভাষ্য- এর ফলে সড়কে যানজট সৃষ্টি হচ্ছে। বাড়াচ্ছে জনভোগান্তি।

বেলা ১১টার দিকে আতিকুল ইসলাম সড়কটিতে গিয়েছিলেন। সরেজমিন দেখা যায়, তার আগেই সড়কের দুপাশ দখল করে থাকা ট্রাকগুলো সরিয়ে নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

মেয়র আতিক ওই জায়গায় অবস্থান করার সময়ও মালিক সমিতির অফিসের সামনে সড়কজুড়ে বেশ কিছু ট্রাক রাখা ছিল। পরে সেখান থেকে ওই ট্রাকগুলোও সরিয়ে দেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

আতিক সড়ক ঘুরে দেখে সেখানে গাড়ি না রাখতে নির্দেশ দিলে, ট্রাক মালিকরা জানান, গাড়ি রাখার জন্য প্রয়োজনীয় জায়গা তাদের নেই। জায়গার ব্যবস্থা করতে মেয়রকে অনুরোধ জানান মালিকরা। জবাবে মেয়র বলেন, আগে রাস্তা খালি করতে হবে পরে তিনি তাদের কথা শুনবেন।

সাতরাস্তা থেকে রেলক্রসিং হয়ে কারওয়ানবাজার, ফার্মগেট ও তেজগাঁও রেলস্টেশনের সংযোগকারী এ সড়ক দীর্ঘদিন ট্রাকস্ট্যান্ড হিসেবে বেদখল হয়েছিল। আনিসুল হক মেয়র হওয়ার পর সড়কটি দখলমুক্ত করেন।

সেই সময় ট্রাক শ্রমিকরা সিটি করপোরেশন কর্মীদের সঙ্গে সংঘাতেও জড়িয়েছিল। পরে ধীরে ধীরে পুরোনো চেহারাতেই ফিরতে থাকে সড়কটি।

পরিদর্শন শেষে মেয়র সাংবাদিকদের বলেন, আমি এখানে রিকশার জন্য আলাদা লেইন তৈরি করে দিয়েছি। সেদিক দিয়ে রিকশা চলবে। ফলে ট্রাক রাখতে পারবে না। এ বিষয়টি পুলিশ নিশ্চিত করবে।

মেয়র জানান, এ সড়কে শৃঙ্খলা ফেরাতে এবং সেটি টেকসই করতে ওয়ার্ড কাউন্সিলের নেতৃত্বে একটি কমিটি তৈরি করে দেওয়া হয়েছে।

তেজগাঁওয়ের সাতরাস্তা থেকে কারওয়ানবাজার পর্যন্ত সড়ক ২০১৮ সালের জুনে প্রয়াত মেয়র আনিসুল হকের নামে নামকরণ করে উত্তর সিটি করপোরেশন।

সম্প্রতি ওই এলাকা ঘুরে দেখা গেছে, তেজগাঁও সাতরাস্তা থেকে ট্রাক স্ট্যান্ডের সামনের সড়ক দিয়ে রেলক্রসিং পর্যন্ত যেতে দুই পাশে ফুটপাত ঘেঁষে তিন ফুট প্রশস্ত আলাদা লেইন করা হয়েছে। এ অংশে বসানো হয়েছে লোহার ব্যারিয়ার। ফুটপাত ঘেঁষা অংশে সংস্কার করা হয়।

এর মধ্যেই অযান্ত্রিক লেইনের বাইরে যানবাহন চলাচলের জন্য আরও দুটি লেইন রয়েছে। ওই দুটি লেইন দখল করে ট্রাক রাখা হয়। দিনের বেলা সেখানে ট্রাক, ভ্যান, পিকআপ থাকে, রাতের বেলা এর সংখ্যা আরও বাড়ে। দীর্ঘসময় যানজট লেগেই থাকে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা