নোয়াখালীতে জব্দকৃত ১০০ মণ জাটকা এতিম ও দুস্থদের মাঝে বিতরণ

পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ ফেব্রুয়ারি ১৬, ২০২৩ | ৫:৩২
Link Copied Successfully!

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদীতে অভিযান চালিয়ে ১০০ মণ জাটকা ইলিশ জব্দ করেছে কোস্টগার্ড।

বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফট্যানেন্ট কে এম শাফিউল কিঞ্জল।

এর আগে আজ বৃহস্পতিবার ভোরে মেঘনা নদীর ডালচর এলাকায় অভিযান চালিয়ে জাটকাগুলো জব্দ করা হয়।

বিজ্ঞাপন

কোস্টগার্ড সূত্রে জানা যায়, ভোলার মনপুরা থেকে মেঘনা নদীর ডালচর হয়ে একটি বোট জাটকা ইলিশ নিয়ে নোয়াখালীর চেয়ারম্যান ঘাট এলাকায় যাচ্ছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে হাতিয়া কোস্টগার্ডের একটি দল ডালচর এলাকায় অবস্থান নেয়। জাটকাবোঝাই বোটটি ডালচর এলাকায় পৌঁছালে পাঁচজন মাঝিমাল্লাসহ সেটি আটক করা হয়। পরে বোটে তল্লাশি চালিয়ে ১০০ মণ জাটকা ইলিশ জব্দ করা হয় এবং পাঁচ মাঝিমাল্লার কাছ থেকে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়।

 

পরে জব্দকৃত জাটকা মৎস্য কর্মকর্তা এবং জনপ্রতিনিধিদের উপস্থিতিতে গরীব-অসহায় ও এতিমখানায় বিতরণ করা হয়েছে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ