কানাডায় সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি শিক্ষার্থী নিহত

পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ ফেব্রুয়ারি ১৫, ২০২৩ | ১১:২৩
Link Copied Successfully!

কানাডার অন্টারিওর ডুনবাসে এক সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও একজন। তার অবস্থা সংকটাপন্ন। নিহতরা গাড়িতে করে যাচ্ছিলেন।

স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় ডুনবাসের পূর্ব সড়কে এ দুর্ঘটনা ঘটে। খবর সিবিসির।

কানাডার অন্টারিওর ডুনবাসে এক সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও একজন। তার অবস্থা সংকটাপন্ন। নিহতরা গাড়িতে করে যাচ্ছিলেন।

বিজ্ঞাপন

স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় ডুনবাসের পূর্ব সড়কে এ দুর্ঘটনা ঘটে। খবর সিবিসির।

অন্টারিওর প্রাদেশিক পুলিশ এক টুইটে নিশ্চিত করেছে, নিহতদের সবাই বাংলাদেশের নাগরিক। তারা সবাই কানাডায় উচ্চ শিক্ষার উদ্দেশে গিয়েছিলেন। তারা থাকতেন অন্টারিওর রাজধানী টরন্টোতে। পুলিশ আরও জানিয়েছে, দুর্ঘটনার সময় গাড়িতে চার আরোহী ছিলেন। এর মধ্যে তিনজন নিহত হলেও একজন এখনো বেঁচে আছেন।

পুলিশের পক্ষ থেকে আরও জানিয়েছে, দুর্ঘটনার পর পরই ২০ বছর বয়সি এক যুবক ও এক যুবতী ঘটনাস্থলেই নিহত হন। এ ছাড়া আহত দুজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে একজনের মৃত্যু হয়। অপরজন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন। হাসপাতালে যার মৃত্যু হয়েছে, তার বয়স মাত্র ১৭ বছর। আর মৃত্যুর সঙ্গে এখন পাঞ্জা লড়ছেন গাড়ির ২১ বছর বয়সি চালক।

বিজ্ঞাপন

জানা গেছে, স্থানীয় সময় রাত ১১টা ৩০ মিনিটের সময় টরন্টো পুলিশকে খবর দেওয়া হয়। সেখানে গিয়ে তারা দেখতে পান একটি গাড়ি উল্টে আছে এবং এটি আগুনে পুড়ে গেছে। ধারণা করা হচ্ছে, গাড়িটি কোনো কিছুর সঙ্গে ধাক্কা খেয়ে কয়েকবার ওলট-পালট খায়। এর পর এতে আগুন ধরে যায়।

টরন্টো ফায়ার সার্ভিস জানিয়েছে, ঘটনাস্থলে গিয়ে প্রথমে গাড়িতে লাগা আগুন নেভান তারা। এর পর ভেতরে আটকেপড়াদের উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে. নিহত ও আহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব