মিলাদ ও দোয়ার মাধ্যমে মোহনপুর ইউপি’র চেয়ারম্যান প্রার্থী ঘোষণা

পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ ফেব্রুয়ারি ১৩, ২০২৩ | ৯:৫৬
Link Copied Successfully!

আগামী ১৬ মার্চ মোহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ- নির্বাচন অনুষ্ঠিত হবে।

উক্ত নির্বাচন উপলক্ষে মিলাদ ও দোয়ার মাধ্যমে চেয়ারম্যান পদে নিজের প্রার্থীতা ঘোষণা করেন মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সদস্য ও জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি এডভোকেট সেলিম মিয়া।

গতকাল সোমবার বিকেলে মাথাভাঙ্গা বাজারে ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেম্বার বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন প্রধানের সভাপতিত্বে ও জাকির হোসেনের সন্ঞ্চালনায় বক্তব্য রাখেন মোহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী এডভোকেট সেলিম মিয়া।

বিজ্ঞাপন

 

চেয়ারম্যান প্রার্থী এডভোকেট সেলিম মিয়া বলেন, আমি আশা করি বাংলাদেশ আওয়ামীলীগ আমার সাংগঠনিক যোগ্যতা, শ্রম, ত্যাগকে মূল্যায়ন করে আমাকে নৌকা প্রতিকে মনোনীত করবেন। আর আমি মনোনয়ন পেলে, আশা রাখি আমার এলাকার জনগণ আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। চেয়ারম্যান পদে জয়যুক্ত হতে পারলে, আমি অন্যায়ের বিরুদ্ধে থেকে নীতির পথে চলে, নিজের বিচার বুদ্ধিকে কাজে লাগিয়ে আমি মোহনপুর ইউনিয়নকে একটি সুস্থ সুন্দর ও পরিবেশ বান্ধব ইউনিয়নে উন্নীতকরণে কাজ করে যাবো ইনশাআল্লাহ।

তিনি আরও বলেন, আমি এই ইউনিয়নের তরুণ প্রজন্মকে উদ্যোক্তামূলক মনোভাব গঠনে সেই সাথে স্কুল কলেজের ছেলে-মেয়েদের সৃজনশীলতা তৈরিতে অগ্রণী ভূমিকা পালন করব ইনশাআল্লাহ। মাদক, সন্ত্রাস মুক্ত মডেল ইউনিয়নে আমৃত্যু কাজ করে যেতে চাই। আগামী নির্বাচনে চেয়ারম্যান পদে আমাকে নির্বাচিত করলে ইউনিয়ন বাসীর সকলের কল্যাণে নিজেকে আত্মনিয়োগ করতে পারব। ইউনিয়ন পরিষদ কার্যক্রম বেগবান করতে আমার পাশে থাকুন আমি আপনাদের পাশি আছি এবং থাকব ইনশাআল্লাহ।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে সামাজিক আন্দোলনের পাশাপাশি মাদকমুক্ত একটি আধুনিক ইউনিয়ন গঠনে কাজ করে যাবো।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
‘বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি’: প্রধানমন্ত্রী মতলবে ইসলামিক ফাউন্ডেশনের গণশিক্ষা কেন্দ্রে হরিলুট: কাগজে-কলমে হাজারো শিক্ষার্থী, বাস্তবে নেই অস্তিত্ব! ফার্মগেটে বাসে আগুন, ধোঁয়ায় মেট্রো স্টেশনে অ্যালার্ম ‘শিল্পাঞ্চলে ১০০ শয্যাবিশিষ্ট ছয়টি হাসপাতাল নির্মিত হবে’ ছোট ভাইয়ের মৃত্যুর শোকে বড় ভাইয়ের মৃত্যু, একসঙ্গে জানাযা শেষে দাফন চাঁদপুরে বাকি না দেওয়ায় দোকানির বিরুদ্ধে থানায় অভিযোগ হাজীগঞ্জে নিজ উদ্যোগে ২ কিলোমিটার সড়ক সংস্কার করলেন ইউপি সদস্য পদপ্রার্থী সম্রাট প্রধানীয়া চাঁদপুরে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও লাইসেন্স বিহীন সিলিন্ডার গ্যাস বিক্রি , দুই প্রতিষ্ঠানকে জরিমানা কপ-৩১ সম্মেলনে যোগ দিতে আগামীকাল তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান চাঁদপুরে ২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ২৭ নেতাকর্মী গ্রেফতার মতলব উত্তরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা চাঁদপুরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধার প্রতিবাদে মানববন্ধন অডিট ফি ও সিডিএফ ক্যাটাগরিতে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ চান্দ্রা বিকল্প কেন্দ্রীয় সমবায় সমিত মতলব উত্তরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‍্যালি ও আলোচনা সভা চাঁদপুর বড় স্টেশনে ছিনতাই করা ১৮ ভরি স্বর্ণালংকার ও টাকাসহ গ্রেপ্তার ৩ মতলব দক্ষিণে র‍্যালি ও আলোচনার মাধ্যমে সমবায় দিবস পালিত চাঁদপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের ৩৮ নেতাকর্মীসহ ৪৪ জন গ্রেফতার, ২৫ কিশোর আটক মতলব দক্ষিণে বিপ্লব ও সংহতি দিবসে আলোচনাসভা হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল অ্যান্ড কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত শ্রেষ্ঠ সমবায়ী হিসাবে জাতীয় সমবায় পুরস্কার পাচ্ছেন মোঃ জসিম উদ্দীন