ভিসা প্রতারকদের গ্রেফতার করায় পুলিশকে ধন্যবাদ মার্কিন দূতাবাসের

Reporter
পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ ফেব্রুয়ারি ১৩, ২০২৩ | ৬:৪৮
Link Copied Successfully!

মার্কিন দূতাবাসের সঙ্গে সমন্বয় করে ভিসা পাওয়ার জন্য জাল নথি তৈরিকারী ৭ জনকে গ্রেফতার করেছে বাংলাদেশ পুলিশ। ভিসা জালিয়াতি মোকাবেলায় এই যৌথ সহযোগিতার প্রশংসা করেছে মার্কিন দূতাবাস।

মার্কিন দূতাবাস সূত্রে জানা যায়, মার্কিন ভিসা আবেদনকারীরা আবেদনপত্রে যে তথ্য প্রদান করেন এবং সাক্ষাৎকারে যেসব নথি সংযুক্ত করেন তার সত্যতা নিশ্চিত করা আবেদনকারীর দায়িত্ব। সম্ভাব্য ভিসা আবেদনকারীর জন্য সর্বোত্তম নির্দেশিকা হলো দূতাবাসের ওয়েবসাইটে প্রদত্ত তথ্য পর্যালোচনা করা এবং যে কোনো সহায়ক ডকুমেন্টেশনের সঙ্গে তাদের সাক্ষাতকারের জন্য প্রস্তুত থাকা ও ভিসা প্রক্রিয়া এবং সাক্ষাৎকারের সময় বাস্তব তথা সত্য বলা।

দূতাবাসের বার্তায় স্পষ্ট করে বলা হয়, মিথ্যা তথ্য বা জাল নথি উপস্থাপনের জন্য শুধুমাত্র ভিসা প্রত্যাখ্যানই হয় না, ভবিষ্যতে মার্কিন যুক্তরাষ্ট্রে ভ্রমণেও এটা বাধা হয়ে দাঁড়ায়। এটাকে অযোগ্যতা হিসাবে দেখা হয়।

বিজ্ঞাপন

উল্লেখ্য, গুলশান থানায় দায়ের করা মার্কিন দূতাবাসের মামলার সূত্র ধরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর) ঢাকা মহানগরীর রামপুরা থানা এলাকা থেকে ভিসা জালিয়াতি চক্রের সাতজনকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলো- মো. রেজাউল ইসলাম (৬০), সাইফুল ইসলাম (৪০), মো. আজিজুর রহমান (৪৮), মো. খায়রুল কবির (৩৩), সাদেকুর রহমান (৪১), মো. শাহরিয়ার হোসেন বিক্রম (৩০) ও মুহাম্মদ আবু বক্কর (৪৭)।

বুধবার (৮ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর রামপুরা থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে প্রতারণার কাজে ব্যবহৃত ২০টি জাল সিল, ২টি সিল প্যাড, ৯টি পাসপোর্ট, ৪টি ভুয়া আইডি কার্ড, ১টি পেনড্রাইভ, ২টি মোবাইল ফোন ও বিপুল পরিমাণ জাল কাগজপত্র উদ্ধার করা হয়।

সূত্র: যুগান্তর
E/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর নিউইয়র্ক সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে