জেলা পুলিশ বনাম চাঁদপুর প্রেসক্লাবের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ ফেব্রুয়ারি ১২, ২০২৩ | ৯:১৪
Link Copied Successfully!

বার্ষিক পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতা ২০২৩ উপলক্ষে চাঁদপুর জেলা পুলিশ বনাম চাঁদপুর প্রেসক্লাব প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল রোববার বিকেলে চাঁদপুর পুলিশ লাইন্সে এই প্রীতি ক্রিকেট ম্যাচের আয়োজন করে চাঁদপুর জেলা পুলিশ।

খেলা শেষে শুভেচ্ছা বক্তব্য রাখেন পুলিশ সুপার মিলন মাহমুদ, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি এ এইচ এম আহসান উল্লাহ, পুনাক চাঁদপুরের সভানেত্রী ডাঃ আফসানা শর্মী,অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি গিয়াস উদ্দিন মিলন প্রমুখ।

বিজ্ঞাপন

১৬ ওভার করে এই প্রীতি ক্রিকেট ম্যাচে জেলা পুলিশ ও চাঁদপুর প্রেসক্লাবের ১১ জন করে খেলোয়াড় অংশগ্রহণ করেন।

জেলা পুলিশ ক্রিকেট টিমের অধিনায়ক ছিলেন, পুলিশ সুপার মিলন মাহমুদ ও সহকারী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়।

চাঁদপুর প্রেসক্লাব ক্রিকেট টিমের অধিনায়ক ছিলেন, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি এ এইচ এম আহসান উল্লাহ ও সহকারী অধিনায়ক প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রিয়াদ ফেরদৌস।

বিজ্ঞাপন

প্রীতি ক্রিকেট ম্যাচে টসে জিতে জেলা পুলিশ টিম ফিল্ডিং ফাস্ট নিলে প্রথমে চাঁদপুর প্রেসক্লাব ব্যাটিংয়ে নামে। ১৬ ওভারে চাঁদপুর প্রেসক্লাব জেলা পুলিশ টিমকে জয়ের জন্য ১১৪ রানের টার্গেট দেয়। পরে ১১৪ রানের টার্গেট নিয়ে জেলা পুলিশ টিম ৬ উইকেটে ১১৪ রান করে জয়লাভ করে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
অর্ধেকের বেশি ফেল, তবুও বাবুরহাট কলেজে আইসিটি পড়ান ইতিহাসের শিক্ষক চাঁদপুরে মোবাইল জুয়ার দেনা শোধ করতে নানীকে জবাই করে খুন করলো নাতি মা ইলিশ রক্ষা অভিযানে জব্দ নৌকা নিলামে বিক্রি পড়ালেখার মানোন্নয়নে রয়মনেন নেছা মহিলা কলেজে মতবিনিময় সভা একজন মানবিক এসিল্যান্ডের পদোন্নতি জনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৩ প্রতিষ্ঠানকে ৬২ হাজার টাকা জরিমানা মতলব উত্তরে কর্মরত সাংবাদিকদের সঙ্গে সহকারি কমিশনার (ভূমি)’র মতবিনিময় বড়কুল (প:) ইউনিয়নে চেয়ারম্যান পদে যোগ্য প্রার্থী রুহুল আমিন খাঁন ৮ নং বাগাদী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মোহাম্মদ হোসেন সোহেল পাটওয়ারীর মতবিনিময় মতলবের ইসমাইলসহ ২জন ১১ হাজার পিস ইয়াবাসহ ঢাকায় গ্রেফতার হাজীগঞ্জের বড়কুলে বসতঘরে আগুন, ঘুমন্ত শিশুর মৃত্যু, আশঙ্কাজনক বোন হাজীগঞ্জ গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্ধোধন হামের উপসর্গে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে নতুন রোগী ১,২৩৮ গাজায় ত্রাণ বিতরণে নিয়োজিত গাড়িতে ইসরাইলি হামলা, নিহত ৪ গোপালগঞ্জসহ সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, নতুন ভর্তি ১৬৭৪ চাঁদপুর চিল্ড্রেন একাডেমির অভিভাবক সমাবেশ ও বার্ষিক মিলাদ অনুষ্ঠিত হাজীগঞ্জে পৌর ৯নং ওয়ার্ড কংগাইশ যুবসমাজের মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ধনাগোদা নদী কচুরিপানার দখলে,নৌযান চলাচলে দুর্ভোগ শাহরাস্তি প্রেসক্লাবের মাসব্যাপী ক্রিড়া উৎসবের উদ্বোধন