মাদ্রাসার ৩ শিশু শিক্ষার্থীকে পিটিয়ে প্রকাশ্যে চুল কাটলেন মেয়র

Reporter
পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ ফেব্রুয়ারি ৬, ২০২৩ | ৬:১৬
Link Copied Successfully!

নিজের মালিকানাধীন সাইজিং মিলের মেশিনের নাট-বল্টু চুরির অভিযোগে তিন মাদ্রাসা শিক্ষার্থীর হাত বেঁধে বেধড়ক পিটিয়ে মাথার চুল কেটে দিয়েছেন গোপালদী পৌরসভার মেয়র এমএ হালিম সিকদার। ২ ঘণ্টা ধরে ওই শিক্ষার্থীদের পেটানোর পর স্থানীয় বাসস্ট্যান্ডে নিয়ে শত শত মানুষের সামনেই তাদের চুল কেটে দেওয়া হয়।

নির্যাতনের শিকার ওই ৩ শিক্ষার্থী হলো- গোপালদী মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির ছাত্র বায়েজিদ (১০), হেফজ বিভাগের ছাত্র সিয়াম (৮) ও আফরিদ (৮)।

এদিকে এ ঘটনা স্থানীয় গণমাধ্যমে জানানোর অপরাধে মেয়র হালিম শিকদারের লোকজন নির্যাতিত শিশুদের পরিবারের ওপর থানায় অভিযোগ না করতে হুমকি দিচ্ছে বলে অভিযোগ উঠেছে। ইতোমধ্যে নির্যাতনের শিকার ২ শিশুর পরিবার বাড়িতে তালা লাগিয়ে অন্যত্র চলে গেছেন বলে নিশ্চিত করেছেন এলাকাবাসী।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রামচন্দ্রদী গ্রামে গোপালদী পৌর মেয়র হালিম সিকদারের মালিকাধীন সিকদার সাইজিংয়ের সামনে পড়ে থাকা কয়েকটি নাট-বল্টু নিয়ে খেলা করছিল ৩ মাদ্রাসা শিক্ষার্থী। এ সময় বিষয়টি মিলের লোকজন মেয়রকে জানালে তারা মেয়রের নির্দেশে ওই ৩ শিক্ষার্থীকে বাড়ি থেকে তুলে আনে। এ সময় মিলের অভ্যন্তরে হাত বেঁধে প্রায় ২ ঘণ্টা ৩ শিক্ষার্থীর ওপর চলে অমানুষিক নির্যাতন। এ সময় ৩ শিশুর স্বজনরা শত মিনতি করলেও মন গলেনি মেয়র হালিম শিকদারের।

পরে আশপাশের লোকজন জড়ো হলে ওই ৩ শিশুকে রামচন্দ্রদী বাসস্ট্যান্ডে এনে শত শত মানুষের সামনে তাদের মাথার চুল কেটে ভয়ভীতি দেখিয়ে ছেড়ে দেওয়া হয়।

বায়েজিদের পিতা জাহাঙ্গীর বলেন, কোনো কারণ ছাড়াই আমার ছেলেসহ তিন শিশুকে নির্যাতন করেছে। আমি এ ঘটনার বিচার দাবি করছি।

বিজ্ঞাপন

এ ব্যাপারে গোপালদী পৌরসভার মেয়র এমএ হালিম সিকদার গণমাধ্যমের কাছে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এরা পেশাদার চোর। অতীতেও তারা চুরি করেছে তাই তাদের চুল কেটে দিয়েছি।

শিশুদের স্বজনদের না ডেকে এমন নির্যাতন করার এখতিয়ার আছে কিনা- জানতে চাইলে উল্টো গণমাধ্যমের এমন প্রশ্ন করার এখতিয়ার আছে কিনা- তা জানতে চেয়ে পালটা প্রশ্ন করে লাইন কেটে দেন তিনি।

এ বিষয়ে আড়াইহাজার থানার ওসি আজিজুল হক হাওলাদার জানান, বিষয়টি লোকমুখে শুনেছি। এ ব্যাপারে অভিযোগ পেলে অবশ্যই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সূত্র: যুগান্তর

E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ