দশ দফা দাবিতে

সব বিভাগেই বিএনপির সমাবেশ আজ

পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ ফেব্রুয়ারি ৪, ২০২৩ | ১১:১৫
Link Copied Successfully!

বেগম খালেদা জিয়ার মুক্তিসহ ১০ দফা দাবিতে সারাদেশে শনিবার (৪ ফেব্রুয়ারি) বিভাগীয় সমাবেশ করবে বিএনপি। সমাবেশ থেকে নতুন কর্মসূচি ঘোষণা করতে পারে দলটি।

শনিবার দুপুর ২টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে হবে ঢাকা বিভাগীয় সমাবেশ। একই সময়ে শুরু হবে সকল বিভাগীয় সমাবেশ।

দলীয় সূত্রে জানা গেছে, কুমিল্লা টাউন হল ময়দানের সমাবেশে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

বিজ্ঞাপন

চট্টগ্রাম মহানগর বিএনপি অফিসের সামনে সমাবেশে উপস্থিত থাকবেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

রাজশাহী সোনামসজিদ মোড়ে সমাবেশে উপস্থিত থাকবেন স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

খুলনা সিটি করপোরেশনের সামনে সোসাইটি মোড়ে সমাবেশে উপস্থিত থাকবেন স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

বিজ্ঞাপন

বরিশাল জিলা স্কুল মাঠে সমাবেশে উপস্থিত থাকবেন স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান।

ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট মাঠে সমাবেশে উপস্থিত থাকবেন স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

সিলেট রেজিস্টারি মাঠে সমাবেশে উপস্থিত থাকবেন স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান।

রংপুর মহানগর বিএনপি অফিসের সামনে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান।

ফরিদপুরের কমলপুর হাই স্কুল মাঠে সমাবেশে উপস্থিত থাকবেন ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু।

জানা যায়, ক্ষমতাসীন দলের ‘উসকানিমূলক পাল্টা’ কর্মসূচির প্রতিবাদে এবং বিদ্যুৎ-গ্যাসসহ নিত্যপণ্যের দাম কমানো, সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবিতে এ সমাবেশ করবে বিএনপি জোট।

একই দিন সমাবেশ করবে সমমনা ৫৪টি রাজনৈতিক দল এবং জোটও।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর নিউইয়র্ক সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে