ছোট হলেও যেসব আমলে অফুরন্ত সওয়াব

Reporter
পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ ফেব্রুয়ারি ২, ২০২৩ | ৬:৪১
Link Copied Successfully!

পরকালে টাকা-পয়সা, গাড়ি-বাড়ি, প্রভাব প্রতিপত্তি কোনো কিছুই কাজে আসবে না। সেখানে টাকা-পয়সা ‘বিনিময় মূল্য’ হিসেবে ধরতব্য হবে না, এর দ্বারা কোনো কিছু লাভও করা যাবে না। ইরশাদ হয়েছে, ‘…নিশ্চয়ই তাদের কারো থেকে সমগ্র পৃথিবী ভরতি স্বর্ণও কখনোই গ্রহণ করা হবে না, যদিও সে মুক্তিপণরূপে এ পরিমাণ স্বর্ণ প্রদান করে।’ (সুরা আলে ইমরান, আয়াত : ৯১)

সেখানকার একমাত্র বিনিময় মূল্য হবে পুণ্য, যা থাকলে সব কিছু লাভ করা যাবে। পুণ্য সঞ্চয় হয় ছোট-বড় বিভিন্ন নেক আমল দ্বারা।

১. কিছু কিছু ছোট আমল আসলেই কি ছোট?

বিজ্ঞাপন

কারো কোনো বৈধ বিষয়ে আপনার সামন্য সুপারিশ বা সম্মতি দ্বারা তার বিরাট উপকার হয়ে যায়। এতে আপনার কোনো ক্ষতিও হয় না; বরং লাভ হয়। পরোপকারে সওয়াব হয়। উপকৃত ব্যক্তি সারা জীবন এ উপকারের কথা মনে করে আল্লাহর কাছে দোয়া করে অজান্তেই। আর এমন ব্যক্তির দোয়া কবুল হওয়ার কথাও হাদিসে এসেছে। সামান্য সুপারিশ বা সম্মতি আমাদের দৃষ্টিতে ক্ষুদ্র হলেও এর বেনিফিট কিন্তু ক্ষুদ্র নয়। স্বয়ং আল্লাহ তাকে সাহায্য করতে থাকেন। রাসুলুল্লাহ (সা.) ‘ইরশাদ করেন, ‘বান্দা যতক্ষণ তার ভাইয়ের সহযোগিতায় আত্মনিয়োগ করে আল্লাহ ততক্ষণ তার সহযোগিতা করতে থাকেন।’ (মুসলিম, হাদিস : ৬৭৪৬)

২. কাঁটাযুক্ত ডাল সরানোর বিনিময়

৩. জীবজন্তুর উপকারের প্রতিদান

বিজ্ঞাপন

মানুষের উপকার করা যেমন পুণ্যের কাজ, অন্যান্য জীবজন্তুর উপকার করাও সওয়াবের কাজ। এর প্রতিদান জান্নাত। নবীজি (সা.) বলেন, (পূর্ব যুগে) ‘জনৈক ব্যক্তি একটি কুকুরকে তৃষ্ণার্ত অবস্থায় ভেজা মাটি চাটতে দেখতে পেয়ে তার মোজা নিল এবং কুকুরটির জন্য কুয়া থেকে পানি এনে দিতে লাগল যতক্ষণ না সে ওর তৃষ্ণা মেটাল। আল্লাহ এর বিনিময় দিলেন এবং তাকে জান্নাতে প্রবেশ করালেন।’ (বুখারি, হাদিস : ১৭৩)

৪. ঋণ পরিশোধে অবকাশ দেওয়ার বিনিময়

নবীজি (সা.) বলেছেন, তোমাদের আগের উম্মতের এক ব্যক্তির রুহের সঙ্গে ফেরেশতারা সাক্ষাৎ করে জিজ্ঞেস করলেন, বিশেষ কোনো সৎকাজ তুমি করেছ কি? সে বলল, না। তারা বললেন, মনে করে দেখো! সে বলল, আমি মানুষের সঙ্গে লেনদেন করতাম। তারপর অসচ্ছল ব্যক্তিদের সুযোগ দিতে ও সচ্ছল ব্যক্তিদের প্রতি সহানুভূতি প্রদর্শন করতে আমি আমার লোকদের নির্দেশ দিতাম। নবী করিম (সা.) বলেন, এরপর আল্লাহ তাআলা বললেন, ওকে ছেড়ে দাও। (মুসলিম, হাদিস : ৩৮৮৫)

৫. কোনো আমল ছোট নয়

আমরা যে আমল করি তার কোনো কোনো আমল আমাদের দৃষ্টিতে ছোট হলেও মহান আল্লাহর কাছে তা ছোট নয়; বরং অনেক বড়। প্রতিদানও অনেক বেশি। হয়তো মহান আল্লাহ এই ছোট আমলটির অসিলায় আমাদের সারা জীবনের সব গুনাহ মাফ করে দেবেন! আবু জার (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন : নবীজি (সা.) আমাকে বলেছেন, ‘কোনো নেক আমলকে তুচ্ছ মনে করো না, এমনকি হোক সেটা ভাইয়ের সঙ্গে হাসিমুখে সাক্ষাৎ দেওয়া।’ (মুসলিম, হাদিস : ৬৫৮৪)

সূত্র: যুগান্তর

E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা