কুমিল্লায় ৭ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের পর ভিডিও করে হুমকি

Reporter
পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ ফেব্রুয়ারি ১, ২০২৩ | ৪:৫৫
Link Copied Successfully!

কুমিল্লার লাকসামে ৭ম শ্রেণির এক ছাত্রীকে আটক করে ধর্ষণের অভিযোগে থানায় মামলা করা হয়েছে। এছাড়া ধর্ষণের ছবি, ভিডিও ধারণ এবং মামলা করলে ভিডিও ভাইরাল করাসহ ছাত্রী ও তার পরিবারকে হত্যার হুমকি দিয়েছে ধর্ষকরা।

এ ঘটনায় ছাত্রীর মা বাদী হয়ে রোববার রাতে লাকসাম থানায় তিনজনের বিরুদ্ধে অভিযোগ করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে সোমবার থানায় মামলা হয়েছে। সোমবার সকালে অভিযুক্ত তিনজনকে গ্রেফতার করে পুলিশ।

মামলার আসামিরা হলেন- লাকসাম উপজেলার উত্তরদা ইউনিয়নের রাজাপুর গ্রামের আমানত উল্লাহর ছেলে রায়হান (১৯), মামিশ্বর গ্রামের রমিজ খানের ছেলে রাকিবুল ইসলাম আমিন (১৯) ও একই ইউনিয়নের ষোলদানা গ্রামের আবদুল মান্নানের ছেলে সাদ্দাম হোসেন (৩২)।

বিজ্ঞাপন

ভুক্তভোগী ও অভিযোগ সূত্র থেকে জানা যায়, স্কুলে যাওয়া-আসার পথে উপজেলার উত্তরদা ইউনিয়নের সপ্তম শ্রেণির ছাত্রীকে উত্ত্যক্ত করত একই ইউনিয়নের রায়হান, রাকিবুল ইসলাম ও সাদ্দাম হোসেন। গত ২৬ ডিসেম্বর নিজ বাড়ির পাশে ঘুরতে যায় ওই ছাত্রী।

এ সময় রাকিবুল ও সাদ্দাম হোসেনের সহযোগিতায় রায়হান ওই ছাত্রীকে মুখ চেপে ধরে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে। ধর্ষণের পর ধর্ষক রায়হান ওই ছাত্রীকে ভয়ভীতি ও হুমকি দিয়ে বলে- রাকিব ও সাদ্দামের মোবাইলে ধর্ষণের ভিডিও ধারণ করা হয়েছে। এ ঘটনা নিয়ে কাউকে বললে ধর্ষণের ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়া হবে।

ওই ছাত্রী কান্নায় ভেঙে পড়ে তার বাড়িতে চলে আসে। বিষয়টি সে তার মাকে জানালে ধর্ষণকারীরা আরও ক্ষেপে যায়। এ ঘটনায় এলাকায় জানাজানি হলে ভুক্তভোগী ছাত্রীর মা জোছনা বেগম বাদী হয়ে অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ করেন।

বিজ্ঞাপন

লাকসাম থানার ওসি মেজবাহ উদ্দিন ভুঁইয়া  বলেন, এ ঘটনায় সোমবার সকালে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা নেওয়া হয়েছে। পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করেছে।

E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ