মতলব উত্তরে পরিকল্পনা প্রতিমন্ত্রীর ব্যক্তিগত তহবিল থেকে কম্বল বিতরণ

সুমন আহমেদ, মতলব উত্তর
আপডেটঃ জানুয়ারি ৩১, ২০২৩ | ৬:৪০
Link Copied Successfully!
মতলব উত্তরে পরিকল্পনা প্রতিমন্ত্রীর ব্যক্তিগত তহবিল থেকে কম্বল বিতরন করা হয়।
মঙ্গলবার বিকালে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বাগানবাড়ীত ইউনিয়ন পরিষদে শীতার্ত দুস্থ্য ও অসহায়দের মাঝে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কম্বল বিতরন করেন
আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও পরিকল্পনা প্রতিমন্ত্রী ড.শামসুল আলম।
এ সময় পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেছেন, অসহায় শীতার্ত মানুষ আমাদের সমাজের অংশ তাদের পাশে দাড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। শীতার্ত মানুষের সাহাযার্থে সমাজের বিত্তবানদের যার যার সাধ্য অনুযায়ী এগিয়ে আসা উচিৎ।
তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচক্ষণ ও গতিশীল নেতৃত্বে দেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। তাই শেখ হাসিনার গতিশীল নেতৃত্বের প্রতি আস্থা রাখুন।
তিনি বলেন, দেশের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করতে হবে।
বাগানবাড়ী ইউপি চেয়ারম্যান আঃ আল-মামুন এর সভাপতিত্বে এবং উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্মআহবায়ক ইঞ্জিনিয়ার নাহিদ হোসেন জামালের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মতলব উত্তর উপজেরা নির্বাহী অফিসার আশরাফুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার ইয়াছির আরাফাত, মতলব উত্তর থানার ওসি মহিউদ্দিন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, আওয়ামীলীগ নেতা আরিফ উল্যাহ সরকার, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সদস্য সচিব এড. আক্তারুজ্জামান, গজরা ইউপি চেয়ারম্যান শহীদ উল্যাহ প্রধান, ইসলামবাদ ইউপি চেয়ারম্যান শাখাওয়াত হোসেন সরকার মুকুল, ষাটনল ইউপি চেয়ারম্যান ফেরদাউস আলম, বাগানবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) বীর মুক্তিযোদ্ধা আঃ সাত্তার, বাগানবাড়ী ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক আবুল হোসেন।
তিনি আরো বলেন, আওয়ামী লীগ ভোটের রাজনীতিতে বিশ্বাসী, জনগণের আস্থার প্রতি শ্রদ্ধাশীল। দেশের মানুষ চাইলে আওয়ামীলীগ সরকার গঠন করবে, না চাইলে করবে না উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, এ সৎ সাহস শেখ হাসিনার আছে। ক্ষমতা চিরস্থায়ী কোনো বিষয় নয়, জনগণের কল্যাণে কাজ করলে জনগণ কখনো কাউকে বিমুখ করে না। আর সেজন্য আওয়ামীলীগ জন্মলগ্ন থেকে জনমানুষের রাজনীতি করে আসছে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ