
কুমিল্লায় গাঁজা’সহ নুরে আলম গ্রেফতার
Link Copied Successfully!


কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন কাপ্তান বাজার এলাকা হতে ৫.৮ কেজি
গাঁজা’সহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে র্যাব-১১।
র্যাব-১১, এর একটি আভিযানিক দল ৩১ জানুয়ারী সকালে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন কাপ্তান বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ৫.৮ কেজি গাঁজা’সহ একজন মাদক ব্যবসায়ী’কে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী ভোলা জেলার দৌলতখান থানাধীন চর ছোটদলি গ্রামের মোঃ রুহুল আমিনের ছেলে মোঃ নুরে আলম (২০)।


র্যাব-১১ এর উপ-পরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় আইনানুগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।







