মতলব উত্তরে অসহায় মানুষের পাশে চেয়ারম্যান ফেরদৌস আলম সরকার

সুমন আহমেদ, মতলব উত্তর
আপডেটঃ জানুয়ারি ১৮, ২০২৩ | ৩:২৪
Link Copied Successfully!
মতলব উত্তর উপজেলার ষাটনল ইউনিয়নের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাড়িয়ে প্রতিনিয়ত সহযোগিতা ও সেবা করে যাচ্ছেন ষাটনল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফেরদৌস আলম সরকার।
খোঁজ নিয়ে জানা যায়, ২০২১ সালে ইউনিয়ন পরিষদ নির্বাচনে জয়ী হবার পর থেকে অসহায় মানুষের সেবা করে যাচ্ছেন তিনি। বিশেষ করে চেয়ারম্যান হওয়ার পর থেকে নিজ উদ্যোগে দশ হাজারের অধিক পরিবারকে বাড়ি বাড়ি গিয়ে চাল, ডাল, তেল, মাছ, মাংসসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র প্রদান করে যাচ্ছেন। চেয়ারম্যান হওয়ার আগেও করোনা উপসর্গ নিয়ে মৃত ব্যক্তিদের সৎকারের সময় উপস্থিত থেকেছেন। এলাকার অবহেলিত মন্দির –  মসজিদের উন্নয়নের ধারাও অব্যাহত রেখেছেন তিনি।
ষাটনল ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার আব্দুল মালেক মুফতি বলেন, অবহেলিত এক জনপদের নাম ষাটনল ইউনিয়ন। এই এলাকার মানুষেরা দীর্ঘদিন ধরে অবহেলিত ছিলো। এই অবহেলিত মানুষগুলোর খাদ্য ও চিকিৎসা সহায়তা নিয়মিত প্রদান করে যাচ্ছে আমাদের মানবিক চেয়ারম্যান ফেরদৌস আলম সরকার। তার হাত ধরেই উপজেলার অবহেলিত ইউনিয়নটি এখন উন্নত ইউনিয়নে পরিণত হচ্ছে। জনজীবনেও উন্নয়নের ছোয়া লাগছে। অনেক সময় দেখি যুব সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে বিভিন্ন ধরনের ক্রীড়া সামগ্রী প্রদান করছে। আমাদের এলাকার কৃতি সন্তান ফেরদৌস আলম সরকারের এ উদ্যোগ সকল মানুষের পাশে দাঁড়ানো এ মহৎ কাজকে আমি স্বাগত জানাই।
রঙ্গুখার কান্দীর হতদরিদ্র কাসেম বেপারী বলেন, আমি অনেক দিন ধরে খুব অসুস্থ। ঠিকমত কাজে যেতে পারছিলাম না। অনেক সময় একবেলা খেয়েও দিন পার করছি। এমন সময় চেয়ারম্যান সাহেব আমাদের জন্য বাজার করে বাড়ি এনে দিয়ে গেছে। এর আগেও জেলে ভাতা, শাড়ী-লুঙ্গীসহ বিভিন্ন সময় বিভিন্নভাবে আমাদের সহযোগিতা করে আসছে। মহান আল্লাহ চেয়ারম্যান সাহেবের মঙ্গল করুক।
ষাটনল ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ইঞ্জিঃ রোকনুজ্জামান জানান, আমি গত কয়েকবছর ধরে ফেরদৌস আলম চেয়ারম্যানের কার্যক্রম দেখে বিস্মিত। এলাকার অসহায়, দুঃস্থ ও হতদরিদ্রের জন্য যেভাবে খাদ্য ও চিকিৎসা সহায়তা দিয়ে আসছে তা একটা বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে। আগামীতেও চেয়ারম্যান সাহেব এ ধরনের কর্মকাণ্ড অব্যাহত রাখুক।
ষাটনল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফেরদৌস আলম সরকার বলেন, আমাদের এলাকা দীর্ঘদিন অবহেলিত ছিলো। ছোটবেলা থেকে স্বপ্ন দেখতাম এলাকার অসহায় মানুষের জন্য কিছু করবো। আমি চেয়ারম্যান নির্বাচিত হবার পর আমার সাধ্যমত চেষ্টা করে যাচ্ছি এলাকার অসহায় মানুষের পাশে দাড়ানোর। আগামীতেও আরো বৃহৎ পরিসরে মানুষের পাশে দাড়িয়ে সেবা করে যেতে চাই। এজন্য সকলের সহযোগিতা কামনা করছি।
অসহায় হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর যে প্রতিশ্রুতি চেয়ারম্যান ফেরদৌস দিয়েছিলেন সেই ধারাবাহিকতায় ১৭ জানুয়ারি মঙ্গলবার ষাটনল ইউনিয়নের আওতাধীন রঙ্গুখার কান্দীর হতদরিদ্র কাসেম বেপারীর পরিবারের কাছে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ প্রদানের সময়  উপস্থিত ছিলেন, ২ নং ওয়ার্ডের মেম্বার রফিকুল ইসলাম ভুলু খান। ইঞ্জিঃ রোকনুজ্জামান, ষাটনল ইউপি পরিষদের প্যানেল চেয়ারম্যান বোরহান উদ্দিন প্রধান, সাবেক মেম্বার আব্দুল মালেক মুফতি, জেলে প্রতিনিধি মোঃ ইমান আলী, আব্দুল ছাত্তার, কাওসার আলম বাবু, মোঃ সোহরাব, মোহাম্মদ আলী, আনিছ, মোঃ রাজিব খান প্রমুখ

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ