মতলব উত্তরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে চিকিৎসার চেক বিতরণ 

সুমন আহমেদ, মতলব উত্তর
আপডেটঃ জানুয়ারি ১৫, ২০২৩ | ৫:৩৭
Link Copied Successfully!
মতলব উত্তর উপজেলায় সাধারণ মানুষ ও নেতাকর্মীদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে চেক বিতরণ করা হয়েছে।
রবিবার সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ২৯ জন সাধারণ মানুষ ও নেতাকর্মীদের মাঝে ১০ লক্ষ ৫০হাজার টাকার প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চেক বিতরণ করেন চাঁদপুর-২ আসেনর সংসদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব অ্যাড. নুরুল আমিন রুহুল।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ছেংগারচর পৌরসভার প্রশাসক মো. আল এমরান খানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস।
জেলা সেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি রহমত উল্ল্যা চৌধুরীর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সভাপতি দেওয়ান জহির, ছেংগারচর পৌর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি আবুল ফরাজি, সাংবাদিক জাকির হোসেন বাদশা, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক নুর নবী খাঁন, ছেংগারচর পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুজ্জামান খান।
প্রধান অতিথির বক্তব্যে এমপি নুরুল আমিন রুহুল বলেন, আওয়ামী লীগ সরকারের উন্নয়নের চলন্ত ট্রেনে সকল শ্রেণির মানুষ এখন যাত্রী। তাদের গন্তব্য সুষ্ঠু সুন্দর জীবন মানে পৌঁছান। আর এই চলন্ত ট্রেনে অদ্বিতীয় চালক মানবতা মা জননেত্রী শেখ হাসিনা। যার বিকল্প এই ভুখণ্ডে নেই। দলমত নির্বিশেষে সকলের জন্য তার মন কাঁদে। যার ধারাবাহিকতায় আজ আপনাদের মাঝে আর্থিক সহায়তা দিতে সক্ষম হয়েছি।
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে ২৯ জনকে প্রায় ১০ লক্ষ ৫০ হাজার টাকা দেয়া হয়েছে অসুস্থ মানুষের জন্য। তারা এ টাকায় চিকিৎসা সেবা নিবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য সবাই দোয়া করবেন যেনো উনি আবার সরকার গঠন করতে পারেন এবং আপনাদের কল্যাণে কাজ করতে পারেন।
প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের চেক হাতে পেয়ে অসুস্থ ব্যক্তিরা প্রধানমন্ত্রীর শেখ হাসিনা ও স্থানীয় সাংসদ নুরুল আমিন রুহুল এর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কমনা করে দোয়া করেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ