আওয়ামীলীগ কৃষক ও শ্রমিকের ভাগ্যোন্নয়নের সরকার: পরিকল্পনা প্রতিমন্ত্রী

পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ জানুয়ারি ১৫, ২০২৩ | ৪:৩৩
Link Copied Successfully!
পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেছেন, আওয়ামীলীগ হচ্ছে সাধারণ মানুষ, কৃষক ও শ্রমিকের ভাগ্যোন্নয়নের সরকার। দেশ আমাদেরকে অনেক দিয়েছে। আমাদের এখন দেশের জন্য কাজ করার দরকার। মাননীয় প্রধানমন্ত্রী সব সময় সাধারণ মানুষের কথা চিন্তা করে কাজ করেন। যার ফলে প্রত্যন্ত অঞ্চলের মানুষ হাতের কাছেই স্বাস্থসেবা পাচ্ছেন। কমিউনিটি ক্লিনিকে ৩০ প্রকার ওষধ পাচ্ছে। দেশে ১৭ হাজার কমিউনিটি ক্লিনিক আছে এবং আরো বাড়ছে। যোগাযোগ ব্যবস্থা উন্নত হওয়ায় গ্রামের বাড়িতেও গাড়ী নিয়ে যেতে পারছি। ৯৯% বাড়ীতে বিদ্যুৎ গিয়েছি। চরাঞ্চলের কারণে এটি শতভাগ হয়নি।
রবিবার দুপুরে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আপনারা জানেন আগে সারের জন্য কৃষককে গুলি খেতে হয়েছে। এখন সরকার বিনামূল্যে বীজ, সার ও কীটনাশক দিচ্ছে। এই সরকারের সময় এক ছটাক সারের অভাব হয়নি কোথাও। নিষিদ্ধ সময়ে ইলিশ ধরা থেকে বিরত থাকা নিবন্ধিত জেলেদের জন্য গবাদি পশু, সেলাই মেশিনসহ বিভিন্ন উপকরণ দেয়া হচ্ছে। মাতৃত্বকালীন ভাতাসহ বিভিন্ন ভাতা দিচ্ছে সরকার। বীর মুক্তিযোদ্ধরা আগে ৫ হাজার টাকা ভাতা পেতেন। আমরা সেটি ২০হাজার টাকা প্রস্তাব করলে সাথে সাথে প্রধানমন্ত্রী সিদ্ধান্ত দেন এবং বীরমুক্তিযোদ্ধারা এখন ২০হাজার টাকা করে ভাতা পান।
প্রতিমন্ত্রী বলেন, কৃষক, শ্রমিক ও সাধারণ প্রত্যেকটি মানুষের জীবন মান উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে। শিক্ষা খাতে ব্যাপক উন্নয়ন এবং অমূল পরিবর্তন হয়েছে। গ্রামের বিদ্যালয়গুলোতেও ৪ তলা ভবন করে দেয়া হয়েছে। ডিজিটাল ল্যাব এবং ফ্রিল্যান্সিং করার জন্য হাইটেক পার্ক করে দেয়া হচ্ছে। ইন্টারনেট ব্যবহার করে এবং অনলাইনে কাজ করে দেশের প্রত্যন্ত গ্রামের ৬ লাখ ছেলে-মেয়ে টাকা রোজগার করছে। পৃথিবীর ২৩২টি দেশের মধ্যে প্রায় ১৫ শতাংশ ফ্রিল্যান্সার হচ্ছে বাংলাদেশের। গত ১৪ বছরে আওয়ামী লীগ সরকার এই ফ্রিল্যান্সার তৈরী করেছে।
ওই সময় পরিকল্পনা প্রতিমন্ত্রীর নিজস্ব তহবিল থেকে মতলব উত্তর ও মতলব দক্ষিণ উপজেলার প্রায় পাঁচ সহস্রাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।
ষাটনল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফেরদাউস আলমের সভাপতিত্বে এবং সদস্য জসিম উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি মনজুর আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আশরাফুল হাসান, আওয়ামী লীগ উপকমিটির সদস্য কাজী মিজানুর রহমান ও লায়ন আরিফ উল্যাহ সরকার, ব্যবসায়ী আনিসুল হক, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ যুগ্মআহবায়ক খসরু ঢালী, ইউনিয়ন আ.লীগ সহ-সভাপতি ভুলন চৌধুরী ও মহন মিয়া প্রমূখ।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ