জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে বিএনপির দশ দিনের কর্মসূচি

পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ জানুয়ারি ১৪, ২০২৩ | ৫:৪০
Link Copied Successfully!

দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮৭ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে ১০ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

কর্মসূচির মধ্যে রয়েছে- ১৯ জানুয়ারি সকাল ৬টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন। বেলা ১১টায় বিএনপির কেন্দ্রীয় নেতারা শেরেবাংলা নগরের জিয়াউর রহমানের মাজারে ফাতেহা পাঠ ও পুষ্পার্ঘ অর্পণ করবেন।

এদিন বিকাল ৩টায় রমনায় ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে আলোচনাসভা অনুষ্ঠিত হবে। জন্মবার্ষিকী উপলক্ষ্যে দৈনিক সংবাদপত্রে ক্রোড়পত্র প্রকাশিত হবে। ঢাকা শহর সারা দেশে জেলা, উপজেলা, মহানগর ও পৌরসভায় দোয়া ও আলোচনাসভা অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

১৭ জানুয়ারি মহিলা দলের উদ্যোগে আলোচনা সভা ও শীতবস্ত্র বিতরণ, ১৮ জানুয়ারি ছাত্রদলের রক্তদান কর্মসূচি, চিত্রাংকন প্রতিযোগিতা, দুস্থ শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ এবং ছিন্নমূল শিশু-কিশোরদের মধ্যে শীতবস্ত্র বিতরণ, এদিন এতিম শিশুদের মাঝে পবিত্র কুরআন ও খাদ্য বিতরণ করবেন জাতীয়তাবাদী ওলামা দল।

২০ জানুয়ারি জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। এছাড়া ২১ জানুয়ারি শ্রমিক দল, ২২ জানুয়ারি মুক্তিযোদ্ধা দলের আলোচনাসভা ও শীতবস্ত্র বিতরণ এবং ২৩ জানুয়ারি কৃষক দলের উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত হবে।

এছাড়া ২৪ জানুয়ারি যুবদল ও ২৬ জানুয়ারি স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আলোচনাসভা ও শীতবস্ত্র বিতরণ করা হবে। ১৯ জানুয়ারি রাতে ঢাকা মহানগর উত্তর দক্ষিণ তাদের নিজস্ব উদ্যোগে রাজধানীর বিভিন্ন স্থানে গরিব ও অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করবে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত