হাজীগঞ্জ ও সাচার থেকে ৫৯টি বন্যপ্রাণি উদ্ধার করেছে বন বিভাগ

পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ জানুয়ারি ১২, ২০২৩ | ৪:২৮
Link Copied Successfully!

দুটি মিনি চিড়িয়াখানায় অভিযান চালিয়েছে বন্যপ্রাণি অপরাধ দমন ইউনিট। এ সময় বিভিন্ন প্রজাতির ৫৯টি বন্যপ্রাণি জব্দ করেছে সংস্থাটি।

বুধবার (১১ জানুয়ারি) চাঁদপুর জেলার সাচার ও হাজীগঞ্জ উপজেলায় এ অভিযান পরিচালনা করা হয়।

অপরাধ দমন ইউনিট জানায়, হাজীগঞ্জ উপজেলার কাঠালি চিলড্রেন পার্ক ও কাবাব হাউজ হতে ৭ প্রজাতির ২৬টি বন্যপ্রাণি (১টি মেটে মাথা ঈগল, ৪টি বানর, ১টি শিয়াল, ৬টি পাতি সরালি, ৩টি কালিম, ৮টি ঘুঘু, ১টি শংখচিল, ২টি ডাহুক) এবং সাচার উপজেলার এ.পি (এশা-প্রিতুল) কমপ্লেক্স ও পার্ক থেকে অবৈধভাবে রাখা ৩৩টি বন্যপ্রাণি (১টি অজগর সাপ, ৫টি বানর ও ১টি ঘুঘু, ১০টি টিয়া, ২টি হিরামন টিয়া, ১৪টি মুনিয়াসহ মোট ৫৯টি বন্যপ্রাণি জব্দ পূর্বক উদ্ধার করা হয়েছে।

বিজ্ঞাপন

বন্যপ্রাণি অপরাধ দমন ইউনিটের হস্তক্ষেপে গত ৩ এপ্রিল অজগর ও বানরের যত্ন না নেওয়া এবং বন্যপ্রাণি সংরক্ষণে কোনো ধরনের লাইসেন্স না থাকায় ফাইভষ্টার শিশুপার্ককে ১০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালতে।

বন্যপ্রাণি অপরাধ দমন ইউনিটের পরিদর্শক আব্দুল্লাহ আস সাদিক বলেন, কিছুদিন আগে চাঁদপুরের ফাইভস্টার পার্ক ও চিড়িয়াখানা এবং কৃতিকুন্থ তিয়া পার্কে অভিযানের প্রেক্ষিতে বন্যপ্রাণি আইন সম্পর্কে জানতে পেরে স্বপ্রণোদিত হয়ে এই দুই পার্ক কর্তৃপক্ষ আজ এ সব বন্যপ্রাণী স্বেচ্ছায় হস্তান্তর করেন এবং এতে করে চাঁদপুর জেলা বন্যপ্রাণিদের মিনি চিড়িয়াখানা নামক টর্চার সেল মুক্ত হল।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুর সরকারি হাসপাতালে ছাদের পলেস্তারা খসে পড়ে আহত ৩ রোগী ডেঙ্গু পরিস্থিতিতে পরিষ্কার-পরিচ্ছন্নতায় ডিসির সাথে মতবিনিময় সভা ফরিদগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ গ্রেপ্তার কোয়া কোর্ট মডেল স.প্রা বিদ্যালয়ে নবগঠিত ব্যবস্থাপনা কমিটির পরিচিতি সভা ও মা সমাবেশ মতলব দক্ষিণে শারদীয় দূর্গাপূজা উদ্যাপনকল্পে মতবিনিময় সভা চাঁদপুরের আল-আমিন একাডেমির এডহক কমিটি বাতিলের দাবিতে অভিভাবকদের মানববন্ধন চাঁদপুরে গুদামে শতাধিক নকল খাদ্যপণ্য, ব্যবসায়ীর জেল-জরিমানা চাঁদপুরে সন্তানকে রাসেল ভাইপার দংশন করার পর বোতলে বন্দি করে হাসপাতালে ছুটলেন বাবা মতলব উত্তরে শ্রমিক দলের মিছিল-সমাবেশ, আবার ক্ষমতায় আসতে আওয়ামী লীগকে ১২৫ বছর অপেক্ষা করতে হবে: খায়রুল হাসান বেনু চাঁদপুরে অধ্যাপক মুনতাসীর মামুনের স্ত্রী ফাতেমা মামুনের দাফন সম্পন্ন কামতা বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন ঘিরে জমে উঠেছে প্রচারণা জিপিএ-৫ পেয়ে বেশি উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই, কঠিন পরিশ্রম করতে হবে চাঁদপুরে প্রকৌশলী মীর ফজলে রাব্বীর বদলিজনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৪০ হাজার টাকা জরিমানা হাজীগঞ্জে প্রাইভেটকারের চাপায় মক্তবে যাওয়ার পথে শিশুর মৃত্যু সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা চাঁদপুরের অন্তত একজন ছেলে ও একজন মেয়েকে আন্তর্জাতিক পর্যায়ে দেখতে চাই: পুলিশ সুপার মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ