বিদ্যুৎ থাকবে কিন্তু ব্যবহারের মানুষ থাকবে না: টুকু

পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ জানুয়ারি ৫, ২০২৩ | ৩:৩১
Link Copied Successfully!

বিদ্যুতের দাম বাড়ায় শতকরা ১শ জন সাধারণ মানুষই এর বিপক্ষে চলে গেছেন। একটি সময় আসবে যখন বিদ্যুতের দাম বৃদ্ধির কারণে বিদ্যুৎ থাকবে কিন্তু বিদ্যুৎ ব্যবহারের মানুষ থাকবে না। মানুষ আর এত দাম দিয়ে বিদ্যুৎ কিনে ব্যবহার করতে পারবে না।

বুধবার দুপুরে সিরাজগঞ্জে নিজস্ব বাসভবনে বিএনপি ঘোষিত আন্দোলনের ১০ দফা এবং রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখা বিষয়ে দলীয় নেতাদের সঙ্গে এর ব্যাখ্যা ও বিশ্লেষণধর্মী আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু এসব কথা বলেন।

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় তিনি আরও বলেন, ঢাকার বিভাগীয় সমাবেশকে ঘিরে সরকার পাকিস্তানি হানাদার বাহিনীর মতো বিএনপির দলীয় কার্যালয়ে হানা দিয়েছিল। কিন্তু সাধারণ জনগণ যেভাবে আমাদের প্রতিটি বিভাগীয় সমাবেশ ও কর্মসূচিতে অংশ নিয়েছে তাতে প্রমাণ হয় জনগণ সর্বাত্মকভাবে আমাদের সঙ্গে আছে।

বিজ্ঞাপন

টুকু বলেন, আমরা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার ১০ দফা দিয়েছি। সরকারকে ক্ষমতা ছেড়ে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। কেন দিতে হবে তা ১০ দফার মধ্যে উল্লেখ আছে। আমরা ২৭ দফা দিয়েছি রাষ্ট্রকে মেরামত করতে। এই ফ্যাসিস্ট সরকার যে দেশের রাষ্ট্র কাঠামো ভেঙে ফেলেছে সেটাকে মেরামত করার জন্যই আমাদের ২৭ দফা।

তিনি বলেন, বিএনপি ক্ষমতায় আসলে আমাদের কি দিবে- এই প্রশ্ন জনগণের মনে আছে। সেই সব প্রশ্নের উত্তরই এই ২৭ দফায় উল্লেখ আছে। এ সময় তিনি বিএনপির দেওয়া গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার ১০ দফা ও রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখা সব নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক প্রচার করতে উপস্থিত নেতাদের প্রতি আহ্বান জানান।

আলোচনা সভায় জেলা বিএনপির নেতা, সহযোগী সংগঠনের জেলা কমিটির সভাপতি-সম্পাদকসহ সব থানা বিএনপির সভাপতি-সম্পাদকরা অংশ নেন।

বিজ্ঞাপন

Ni/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত