অতিরিক্ত যাত্রীর ভারে নৌকাডুবিতে নিখোঁজ চার, নদী পাড়ে অপেক্ষায় স্বজনেরা

পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ ডিসেম্বর ৩১, ২০২২ | ৪:০৭
Link Copied Successfully!

নড়াইলে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ চার স্বজনের সন্ধান এখনো মেলেনি। নিখোঁজদের সন্ধানে নদীর দুপাড়ে বসে থাকা স্বজনদের উৎকণ্ঠার প্রহর যেন শেষ হওয়ার নয়।

শনিবার সকাল থেকে পাঁচ ডুবুরিসহ খুলনা, যশোর নড়াইলের ফায়ার সার্ভিস দলের উদ্ধার অভিযান চলমান রয়েছে।

নিখোঁজ চারজন হলেন-কালিয়া উপজেলার বাহিরডাঙ্গা গ্রামের এনামুল মন্ডলের ছেলে রয়েল মন্ডল(২৮), এনামুল মন্ডলের বড় মেয়ে জামাতা ও কালিয়া গ্রামের মৃত খালেক শেখের ছেলে মাহমুদ শেখ (৪৩), এনামুল মন্ডলের বড় ভাইয়ের জামাতা ও জোকর চর গ্রামের মতিয়ার শেখের ছেলে খানজে শেখ (৫৭) এবং হামিদপুর ইউনিয়নের মাধবপাশা গ্রামের টুকু শেখের ছেলে চৌকিদার লাভু (৩২)।

বিজ্ঞাপন

বৃহত্তর যশোর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. মামুনুর রশীদ বলেন, রাতে ঘন কুয়াশার কারণে উদ্ধার অভিযান ব্যাহত হয়। সকাল থেকে আমাদের ডুবুরি দলসহ উদ্ধার অভিযানে একাধিক টিম কাজ করছি। স্থানীয়দের তথ্যের ভিত্তিতে আমরা নৌকারডুবির স্থান শনাক্ত করে অভিযান পরিচালনা করছি। নদীতে জোয়ার-ভাটার কারণে ঘটনাস্থলের কাছাকাছি নিখোঁজদের উদ্ধারের আশা খুব ক্ষীণ। আমরা নিজেরা অভিযান পরিচালনার পাশাপাশি স্থানীয় পুলিশের সহায়তায় নবগঙ্গা নদীর সঙ্গে যুক্ত সব জায়গায় খবর পাঠিয়েছি। আমাদের উদ্ধার অভিযান চলমান থাকবে।

মর্মান্তিক এ দুর্ঘটনার পর নড়াইল জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান, পুলিশ সুপার (এসপি) সাদিরা খাতুনসহ জেলার উর্ধতন কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

গত রাতে উদ্ধার অভিযানে অংশ নেওয়া দশম শ্রেণির শিক্ষার্থী মো. শফিকুল খান বলেন, লোকজনের চিৎকারে ঘটনার পরে রাতেই আমরা কয়েকজন মিলে একটি নৌকা নিয়ে উদ্ধারে যাই। নদীর মধ্যে ৫ মহিলা শিশুসহ মোট ১১ জনকে উদ্ধার করি। এর মধ্যে মা ও ছেলেকে মৃত অবস্থায় পাই। যাদের উদ্ধার করি তারা বলে আরও বেশ কয়েকজনকে পাওয়া যাচ্ছে না। ঘন কুয়াশার কারণে কিছু দেখা যাচ্ছিল না তারপরও সারারাত আমরা আশপাশে খোঁজাখুঁজি করেছি।

বিজ্ঞাপন

শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার সালামাবাদ ইউনিয়নের বাহিরডাঙ্গা ও পার বাহিরডাঙ্গা গ্রামের মধ্যবর্তী নবগঙ্গার মাঝ নদীতে নৌকাডুবির ঘটনা ঘটে। পার বাহিরডাঙ্গা গ্রামে এক আত্মীয়ের মৃত্যুর খবর শুনে ১৮ থেকে ২০ জন স্বজন ও প্রতিবেশী বাহিরডাঙ্গা গ্রাম থেকে নৌকাযোগে রওনা দেন। অতিরিক্ত যাত্রীর ভারে নবগঙ্গার মাঝ নদীতে নৌকাটি ডুবে যায়।

এ ঘটনায় কালিয়া উপজেলার বাহিরডাঙ্গা গ্রামের ইমামুল মন্ডলের মেয়ে ও বাবুপুর গ্রামের আব্দুল জলিলের স্ত্রী নাজমা বেগম (৩০) এবং তার দুই বছর রয়সী ছেলে নাসিম শেখের মৃত্যু হয়।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান